সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
এনসিপিসহ ৩টি দলের নতুন নির্বাচনী জোট ঘোষণা ৫ বছরের প্রেমের ইতি, বিয়ে হচ্ছে না স্মৃতি–পলাশের ঢাকায় আসবে ফিফা বিশ্বকাপ ট্রফি সুন্দর ভবিষ্যৎ গড়তে গুণগত শিক্ষার বিকল্প নাই জানালো রংপুরে পররাষ্ট্র উপদেষ্টা কুড়িগ্রামে হাজীদের নিয়ে গঠিত ‘যিয়ারাতুল হারামাইন’ সংগঠনের প্রথম বছর পূর্তি পালিত নির্বাচন যত বিলম্ব হবে সংকট তত বাড়বে বললো কুড়িগ্রামে মাহমুদুর রহমান মান্না কুড়িগ্রামে স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত এমপিও স্থগিত, স্বীকৃতি বাতিল হচ্ছে যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের বিদেশ থেকে পোস্টাল ভোট দিতে নিবন্ধন করেছেন ২ লাখ ২৩ হাজার প্রবাসী ১১৮১ কোটি ৫০ লাখ টাকার জনস্বাস্থ্য প্রকল্প ঝুলছে
বিজ্ঞাপন দিন- নিজের এবং প্রতিষ্ঠানের প্রচার করুন:
আগামী ১০ ডিসেম্বর(বুধবার) পাক্ষিক ‘আলোকিত রাজারহাট’ এর বিশেষ সংখ্যা প্রকাশিত হবে। আপনি/আপনার প্রতিষ্ঠানের সারাদেশব্যাপী প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে পারেন। যোগাযোগ করুন পাক্ষিক ‘আলেকিত রাজারহাট’ ট্রাফিক মোড়, রাজারহাট অথবা ০১৭১৯০-২৬৭০০(প্রহলাদ মন্ডল সৈকত), ০১৭৩৭-১৬৯৪৬৩(দিপালী রানী রায়, ০১৩৪১-৯২৬৮২১(মোস্তফা কামাল)

যুক্তরাজ্যে আশ্রয় না পাওয়া পর্যন্ত ভারতেই থাকবে শেখ হাসিনা

প্রকাশের সময়: মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪

বৈষ্যমবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবিতে প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগ করে সোমবারই (৫ আগস্ট) ভারতে গেছেন শেখ হাসিনা। তিনি এখন যুক্তরাজ্যের কাছে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছেন। তবে এখনো ব্রিটিশ সরকার তার আবেদন মঞ্জুর করেনি। তাই যুক্তরাজ্য আশ্রয় না দেয়া পর্যন্ত ভারতেই থাকবেন শেখ হাসিনা।

এনডিটিভির খবর অনুযায়ী, সোমবার (৫ আগস্ট) শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। ভারতে থাকার বিষয়ে তার সাময়িক অবস্থান অনুমোদন করেছে ভারতীয় সরকার।-খবর তোলপাড়।

এদিকে ডেইলি সান জানিয়েছে, যুক্তরাজ্যে আশ্রয় প্রার্থনা করেছেন শেখ হাসিনা। আর এই সময়ের মধ্যে তাকে ভারত সর্বাত্মক লজিস্টিক সহায়তা দেবে। তবে তাকে ভারতে সাময়িকভাবে থাকার অনুমতি দেয়া হয়েছে। শুধু যুক্তরাজ্যে যাওয়ার আগপর্যন্ত।

সংবাদমাধ্যমটি বলছে, এখন পর্যন্ত শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দেয়ার বিষয়ে যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে কোনো নিশ্চিয়তা দেয়া হয়নি।

গত জানুয়ারি মাসে জাতীয় নির্বাচনে জয় নিয়ে টানা চতুর্থ মেয়াদে ক্ষমতায় আসেন শেখ হাসিনা। তবে কোটা সংস্কার ঘিরে জুন মাসে শুরু হওয়া ছাত্র বিক্ষোভ জুলাইয়ের শেষ ও আগস্টের শুরুর দিকে ব্যাপক সরকারবিরোধী আন্দোলন রূপ নিলে মাত্র সাত মাস পরই ক্ষমতা ছাড়তে বাধ্য হয় শেখ হাসিনা সরকার। শুধুই তাই নয়, পদত্যাগের পরপরই ৭৬ বছর বয়সী এই নেত্রী সামরিক হেলিকপ্টারে করে ভারতে আশ্রয় গ্রহণ করেন। এ সময় ছোট বোন শেখ রেহেনা তার সঙ্গে ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর