বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৯ অপরাহ্ন
বিজ্ঞাপন দিন- নিজের এবং প্রতিষ্ঠানের প্রচার করুন:
আগামী ১০ ডিসেম্বর(বুধবার) পাক্ষিক ‘আলোকিত রাজারহাট’ এর বিশেষ সংখ্যা প্রকাশিত হবে। আপনি/আপনার প্রতিষ্ঠানের সারাদেশব্যাপী প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে পারেন। যোগাযোগ করুন পাক্ষিক ‘আলেকিত রাজারহাট’ ট্রাফিক মোড়, রাজারহাট অথবা ০১৭১৯০-২৬৭০০(প্রহলাদ মন্ডল সৈকত), ০১৭৩৭-১৬৯৪৬৩(দিপালী রানী রায়, ০১৩৪১-৯২৬৮২১(মোস্তফা কামাল)

স্ত্রীর দাবিতে কুড়িগ্রামে বিজিবি সদস্যের বাড়িতে অনশন

প্রকাশের সময়: শনিবার, ১১ মে, ২০২৪

সংবাদদাতা, রাজারহাট:

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের খিতাবখাঁ সরদার পাড়া গ্রামে এক বিজিবি সদস্যের বাড়িতে স্ত্রীর স্বীকৃতির দাবিতে অনশনে বসে আছেন এক নারী। অনশনকারী রিপা আক্তার নামের ওই নারী বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার আব্দুর রউফের মেয়ে। আর বিজিবি সদস্য আসাদুজ্জামান মাসুদ রাজারহাট উপজেলার সরদার পাড়া গ্রামের মৃত হাছেন আলীর পুত্র।

রিপা আক্তার বলেন ,পরিচয় থেকে তিন বছর প্রেমের পর ২০১৬ সালে কাবিন ছাড়াই মৌলভী দিয়ে বিয়ে পড়ানো হয় তাদের। এরপর থেকে কোন ভরন পোষন না দেয়ায় ২০১৯ সালে স্বামীর ২য় বিয়ের খবরে গর্ভে ৮ মাসের সন্তান নিয়ে স্বামীর বাড়িতে আসলেও তাকে বাড়িতে ঢুকতে দেয়া হয়নি। এরপর রিপা আক্তার আদালতের স্বরনাপন্ন হলে মাসুদকে কারাগারে পাঠায় আদালত। পরে ২০২২ সালের ২৮ নভেম্বর নতুন করে ১০ লাখ টাকা কাবিন নামায় কোর্টে বিয়ে করে মুক্তি পায় বিজিবি সদস্য মাসুদ। কিন্তু এরপরও ভরণপোষনসহ স্ত্রী স্বীকৃতি না দিয়ে তালাকনামা পাঠানোর কথা শুনেই বগুড়া থেকে এসে অনশনে বসেছেন রিপা আক্তার। স্বীকৃতি না পাওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাবেন বলে জানান তিনি।

বিজিবি সদস্যের বিয়ে ও নারীর অনশনের বিষয়ে স্থানীয়রা কোন মন্তব্য করতে রাজী হয়নি।  নারীর অনশনের বিষয়টি অবগত নয় জানিয়ে এ বিষয়ে রাজারহাট থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অনশনকারী রিপা আক্তারের ৫ বছরের একটি পুত্র সন্তান রয়েছে। অপর দিকে ছুটিতে এসে অপর স্ত্রী ও কন্যা সন্তানকে নিয়ে বাড়িতে অবস্থান করছেন আসাদুজ্জামান মাসুদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর