মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম
রাজারহাটে আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস’২০২৫ পালিত রাজারহাটে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস রাজারহাটে চাইল্ড নট ব্রাইড প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত স্ত্রীসহ মুক্তিযোদ্ধা হত্যা, অজ্ঞাতনামাদের আসামি করে মামলা কুড়িগ্রামে ফিস্টুলা নির্মূল বিষয়ে সাংবাদিকদের কর্মশালা ফুলবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ধান বীজ ও সার বিতরণ রাজারহাটে তিস্তার চরাঞ্চলের ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ শিক্ষকরা সাংবাদিকতা ও ওকলাতি করতে পারবে না সংশোধিত এমপিও নীতিমালা প্রকাশ কুড়িগ্রামে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর শুভ উদ্বোধন ‘অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ ত্রয়োদশ সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার লক্ষে সকলের সহযোগীতা চাইলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ
বিজ্ঞাপন দিন- নিজের এবং প্রতিষ্ঠানের প্রচার করুন:
আগামী ১০ ডিসেম্বর(বুধবার) পাক্ষিক ‘আলোকিত রাজারহাট’ এর বিশেষ সংখ্যা প্রকাশিত হবে। আপনি/আপনার প্রতিষ্ঠানের সারাদেশব্যাপী প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে পারেন। যোগাযোগ করুন পাক্ষিক ‘আলেকিত রাজারহাট’ ট্রাফিক মোড়, রাজারহাট অথবা ০১৭১৯০-২৬৭০০(প্রহলাদ মন্ডল সৈকত), ০১৭৩৭-১৬৯৪৬৩(দিপালী রানী রায়, ০১৩৪১-৯২৬৮২১(মোস্তফা কামাল)

উলিপুর প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠিত

প্রকাশের সময়: বুধবার, ১৪ আগস্ট, ২০২৪

এম এইচ শাহীন, উলিপুর(কুড়িগ্রাম):

কুড়িগ্রামের উলিপুর প্রেসক্লাব ‘র আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (১৪ আগস্ট) বিকাল ৩টায় উলিপুর প্রেসক্লাবের ক্ষতিগ্রস্ত ভবনে এক সাধারণ সভায় দীর্ঘ সাংগঠনিক আলোচনা শেষে সংগঠনকে গতিশীল করতে সিনিয়র সাংবাদিক তৈয়বুর রহমানকে (ভোরের কাগজ) আহ্বায়ক ও মাহমুদুল হাসান শাহীনকে (এশিয়ান টেলিভিশন) যুগ্ম আহবায়ক করে সাত সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণার মধ্য দিয়ে সংগঠনটি দীর্ঘ ৭ বছর পর একটি পেশী শক্তির বলয় থেকে মুক্ত হয়। কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন সমর মজুমদার চন্দন ( দৈনিক সংবাদ) মমতাজুল হাসান করিমী (সম্পাদক ও প্রকাশক সাপ্তাহিক জুলফিকার), নূর বক্ত মিয়া (ভোরের ডাক), হাফিজুর রহমান শাহীন ( দৈনিক দিন কাল/দাবানল) ফয়জার রহমান রানু (আলোকিত বাংলাদেশ)।

সংগঠনের সদস্য নুরুজ্জামান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার শুরুতেই বৈষম্য বিরোধী কোটা আন্দোলনের সুযোগ নিয়ে কতিপয় দুর্বৃত্ত কর্তৃক প্রেসক্লাব ভবন ভাঙচুর, মালামাল লুণ্ঠন ও অগ্নিসংযোগের তীব্র নিন্দা জানানো হয়। সেইসাথে
উলিপুর বাসীর প্রিয় এই সংগঠনকে ভবিষ্যতে যাতে কেউ কোন দলীয় কার্যালয় কিংবা দলীয় প্রভাবে ব্যবহার করতে না পারেন সেজন্য গঠনতন্ত্রে প্রয়োজনীয় সংস্কারের ব্যাপারে সকলে একমত পোষণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর