শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই প্রতিশোধ নয়, সহনশীলতাই সমৃদ্ধ বাংলাদেশের পথ জানালো বাংলাদেশের প্রধানমন্ত্রী অধস্তন আদালতে ৪০ লাখের বেশি মামলা মব জাস্টিসে ‘জিরো টলারেন্স’: ডা. জাহেদ বৈদ্যেরবাজারে তরুনের অভিযান গ্রন্থাগারের বাংলা নববর্ষ উদযাপন বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন, আনন্দ শোভাযাত্রায় হাজারও মানুষের ঢল BTCL জিপন ব্রডব্যান্ড ইন্টারনেট ফ্রি রাউটারসহ সংযোগ নেওয়ার নিয়ম(অনলাইন আবেদন) দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী সুবিধাবঞ্চিত শিশুরা পেলো স্কুল পোশাক ও ব্যাগ
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

রাজারহাটে ধান সিদ্ধ করা আগুনের কুন্ডলিতে পড়ে শিশুর মৃত্যু

প্রকাশের সময়: শনিবার, ১১ মে, ২০২৪

প্রহলাদ মন্ডল সৈকত:

কুড়িগ্রামের রাজারহাটে ধানসিদ্ধ করা আগুনের কুন্ডলিতে পড়ে দেড়বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

এলাকাবাসীরা জানান, উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের সুখদেব গ্রামের মাসুদ রানার দেড় বছরের ছেলে আরদিয়ানকে নিয়ে তার মা আঁখি আক্তার বাবার বাড়ি রতিগ্রাম মন্দির গ্রামের আজিজুল হকের বাড়িতে বেড়াতে যায়।

ঘটনার দিন গত ৪মে সন্ধ্যায় আজিজুলের বাড়িতে ধান সিদ্ধ করে আগুন কুন্ডলি না নিভিয়ে রাখে। এসময় খেলতে গিয়ে আরদিয়ান ওই আগুনের কুন্ডলিতে পড়ে যায়। এতে তার শরীরের প্রায় ৪০শতাংশ পুড়ে যায়। তাকে স্থানীয় চিকিৎসা শেষে এলাকার সমাজ সেবক রহিম বাদশার সহযোগীতায় শেখ হাসিনা বার্ণ ইউনিটে ভর্তি করা হয়।

চিকিৎসাধীন অবস্থায় শনিবার(১১মে) সকালে শিশুটি মারা যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে পড়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর