শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম
স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই প্রতিশোধ নয়, সহনশীলতাই সমৃদ্ধ বাংলাদেশের পথ জানালো বাংলাদেশের প্রধানমন্ত্রী অধস্তন আদালতে ৪০ লাখের বেশি মামলা মব জাস্টিসে ‘জিরো টলারেন্স’: ডা. জাহেদ বৈদ্যেরবাজারে তরুনের অভিযান গ্রন্থাগারের বাংলা নববর্ষ উদযাপন বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন, আনন্দ শোভাযাত্রায় হাজারও মানুষের ঢল BTCL জিপন ব্রডব্যান্ড ইন্টারনেট ফ্রি রাউটারসহ সংযোগ নেওয়ার নিয়ম(অনলাইন আবেদন) দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী সুবিধাবঞ্চিত শিশুরা পেলো স্কুল পোশাক ও ব্যাগ
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে চায় জিম্বাবুয়ে

প্রকাশের সময়: শনিবার, ১৭ আগস্ট, ২০২৪

চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে বাংলাদেশ থেকে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ সরিয়ে নিতে চাচ্ছে আইসিসি। এদিকে নারী বিশ্বকাপ নিয়ে আইসিসি যখন চরম উদ্বিগ্ন, তখন বিশ্বকাপটি আয়োজন করার ইচ্ছে প্রকাশ করেছে জিম্বাবুয়ে। তারা জানিয়েছে, আইসিসির হাতে দুইটা ভালো পথ খোলা আছে। সেগুলো হলো, জিম্বাবুয়ে ও আরব আমিরাত।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোকে বিশ্বকাপ আয়োজনের ইচ্ছের কথা জানিয়েছে জিম্বাবুয়ে। নিজেদের মেগা টুর্নামেন্টের আয়োজক হওয়ার যোগ্য মনে করে তারা। এর আগে ২০১৮ ও ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপের কোয়ালিফায়ার ম্যাচগুলো আয়োজন করেছিল জিম্বাবুয়ে। এছাড়া ২০০৩ সালের বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা ও কেনিয়ার সঙ্গে যৌথভাবে আয়োজন করেছিল দেশটি।-খবর তোলপাড়।

২০২৬ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ নামিবিয়ার সঙ্গে যৌথভাবে আয়োজন করবে জিম্বাবুয়ে। এরপর ২০২৭ সালে দক্ষিণ আফ্রিকা ও নামিবিয়ার সঙ্গে ওয়ানডে বিশ্বকাপে সহ-আয়োজক হিসেবে থাকবে দেশটি।

আগামী মঙ্গলবার আইসিসির সঙ্গে নারী বিশ্বকাপ সংক্রান্ত সভা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশে বিশ্বকাপ হবে কি না, সেই সভায় চূড়ান্ত করা হবে। আগামী ৩ অক্টোবর থেকে নারীদের বিশ্বকাপ শুরু হওয়ার কথা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর