মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম
রাজারহাটে আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস’২০২৫ পালিত রাজারহাটে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস রাজারহাটে চাইল্ড নট ব্রাইড প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত স্ত্রীসহ মুক্তিযোদ্ধা হত্যা, অজ্ঞাতনামাদের আসামি করে মামলা কুড়িগ্রামে ফিস্টুলা নির্মূল বিষয়ে সাংবাদিকদের কর্মশালা ফুলবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ধান বীজ ও সার বিতরণ রাজারহাটে তিস্তার চরাঞ্চলের ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ শিক্ষকরা সাংবাদিকতা ও ওকলাতি করতে পারবে না সংশোধিত এমপিও নীতিমালা প্রকাশ কুড়িগ্রামে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর শুভ উদ্বোধন ‘অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ ত্রয়োদশ সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার লক্ষে সকলের সহযোগীতা চাইলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ
বিজ্ঞাপন দিন- নিজের এবং প্রতিষ্ঠানের প্রচার করুন:
আগামী ১০ ডিসেম্বর(বুধবার) পাক্ষিক ‘আলোকিত রাজারহাট’ এর বিশেষ সংখ্যা প্রকাশিত হবে। আপনি/আপনার প্রতিষ্ঠানের সারাদেশব্যাপী প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে পারেন। যোগাযোগ করুন পাক্ষিক ‘আলেকিত রাজারহাট’ ট্রাফিক মোড়, রাজারহাট অথবা ০১৭১৯০-২৬৭০০(প্রহলাদ মন্ডল সৈকত), ০১৭৩৭-১৬৯৪৬৩(দিপালী রানী রায়, ০১৩৪১-৯২৬৮২১(মোস্তফা কামাল)

পাকিস্তানে বন্দুকধারীদের হামলা: ১১ পুলিশ সদস্য নিহত

প্রকাশের সময়: শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে বন্দুকধারীদের হামলায় ১১ পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন।

বৃহস্পতিবার ২২ আগস্ট প্রদেশের রহিম ইয়ার খান এলাকার কাচা শহরে এ ঘটনা ঘটে। খবর আল জাজিরা/তোলপাড়।

পুলিশ জানিয়েছে, ডাকাত ধরতে রহিম ইয়ার খান এলাকার মরুভূমিতে টহল দেয়ার সময় হামলার শিকার হন পুলিশ সদস্যরা। হামলাকারীরা রকেটচালিত গ্রেনেডও ব্যবহার করেছে। ধারণা করা হচ্ছে, ডাকাতরাই এ হামলা চালিয়েছে।

পাঞ্জাব পুলিশ প্রধান আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছেন। তিনি তাদের উন্নত চিকিৎসা প্রদানের কথা জানিয়েছেন।

প্রদেশটির মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়েছেন।

পাকিস্তানের দক্ষিণাঞ্চলে পাঞ্জাব ও সিন্ধু প্রদেশে ডাকাত প্রায়ই স্থানীয়দের অপহরণ করে মুক্তিপাণ আদায় করে থাকে। এজন্য পুলিশ এ অঞ্চলে ডাকাত দমনে প্রায়ই অভিযান চালায়। বিগত কয়েক মাসেও এই ডাকাতেরা পুলিশের ওপর হামলা চালিয়েছে। এতে বেশ কয়েকজন পুলিশ সদস্য নিহত হয়েছেন।

এদিকে গতকালই পাঞ্জাবে একটি স্কুলবাসে হামলা চালিয়েছে বন্দুকধারীরা। এতে দুই শিশু নিহত এবং ছয়জন আহত হন। যদিও এ হামলার দায় কেউ স্বীকার করেনি।

পাঞ্জাব প্রদেশ হামলার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এক বিবৃতিতে জড়িতদের বিরুদ্ধে ‘দ্রুত ও কার্যকর পদক্ষেপ’ গ্রহণের আহ্বান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর