
বেসরকারি টেলিভিশন গাজী টিভির নিউজ রুম এডিটর সারাহ রাহনুমার মরদেহ রাজধানীর হাতিরঝিল লেক থেকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার তিনি রাত ৮টা পর্যন্ত অফিস করে বাসায় ফিরছিলেন।
বুধবার ২৮আগষ্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষ থেকে ঘটনাটির সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের দাবি করা হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা সেটি ময়নাতদন্তের মাধ্যমে জানা যাবে।
এক শোক বিবৃতিতে সংগঠনের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তার রুহের মাগফেরাত কামনা করে সকলের নিকট দোয়া চেয়েছেন।
সারাহ নোয়াখালী প্রেস ক্লাবের সভাপতি বখতিয়ার সিকদারের ছোট মেয়ে।- সংবাদ বিজ্ঞপ্তি
প্রধান সম্পাদক- দিপালী রানী রায়
খামারবাড়ী, ফার্মগেট ঢাকা-১২১৫ ও ট্রাফিক মোড়, রাজারহাট-৫৬১০ থেকে প্রকাশিত। মোবাইল - ০১৭৭৩৩৭৪৩৬২, ০১৩০৩০৩৩৩৭১, নিউজ ইমেইল- dailytolpernews@gmail.com, বিজ্ঞাপন- prohaladsaikot@gmail.com