সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
এনসিপিসহ ৩টি দলের নতুন নির্বাচনী জোট ঘোষণা ৫ বছরের প্রেমের ইতি, বিয়ে হচ্ছে না স্মৃতি–পলাশের ঢাকায় আসবে ফিফা বিশ্বকাপ ট্রফি সুন্দর ভবিষ্যৎ গড়তে গুণগত শিক্ষার বিকল্প নাই জানালো রংপুরে পররাষ্ট্র উপদেষ্টা কুড়িগ্রামে হাজীদের নিয়ে গঠিত ‘যিয়ারাতুল হারামাইন’ সংগঠনের প্রথম বছর পূর্তি পালিত নির্বাচন যত বিলম্ব হবে সংকট তত বাড়বে বললো কুড়িগ্রামে মাহমুদুর রহমান মান্না কুড়িগ্রামে স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত এমপিও স্থগিত, স্বীকৃতি বাতিল হচ্ছে যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের বিদেশ থেকে পোস্টাল ভোট দিতে নিবন্ধন করেছেন ২ লাখ ২৩ হাজার প্রবাসী ১১৮১ কোটি ৫০ লাখ টাকার জনস্বাস্থ্য প্রকল্প ঝুলছে
বিজ্ঞাপন দিন- নিজের এবং প্রতিষ্ঠানের প্রচার করুন:
আগামী ১০ ডিসেম্বর(বুধবার) পাক্ষিক ‘আলোকিত রাজারহাট’ এর বিশেষ সংখ্যা প্রকাশিত হবে। আপনি/আপনার প্রতিষ্ঠানের সারাদেশব্যাপী প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে পারেন। যোগাযোগ করুন পাক্ষিক ‘আলেকিত রাজারহাট’ ট্রাফিক মোড়, রাজারহাট অথবা ০১৭১৯০-২৬৭০০(প্রহলাদ মন্ডল সৈকত), ০১৭৩৭-১৬৯৪৬৩(দিপালী রানী রায়, ০১৩৪১-৯২৬৮২১(মোস্তফা কামাল)

বিজয়ের পারিশ্রমিক ২৪৯ কোটি টাকা!

প্রকাশের সময়: মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪

ভারতের দক্ষিণী সিনেমার সুপারস্টার থালাপতি বিজয় একের পর এক বড় চমক দিয়েই চলেছেন। দক্ষিণী ছবির দুনিয়া ছাড়িয়ে তার জনপ্রিয়তার ঢেউ এখন বলিউডের বুকেও আছড়ে পড়েছে। আগামী ৫ সেপ্টেম্বর আসছে তার নতুন সিনেমা ‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম’ বা ‘দ্য গোট’। সিনেমাটি পরিচালনা করেছেন ভেঙ্কট প্রভু। আগামী ৫ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটি।-বিনোদন তোলপাড়।

ভেঙ্কট প্রভু নির্মিত আলোচিত সিনেমাটি নির্মিত হয়েছে তামিল ভাষায়। এতে বিজয়ের বিপরীতে অভিনয় করেছেন স্নেহা। বেশ কিছু দিন ধরে ‘দ্য গোট’ সিনেমার প্রচারের কাজে ব্যস্ত সময় পার করছেন বিজয়। মুক্তির আগেই আলোচনায় রয়েছে সিনেমাটি। এতে অভিনয়ের জন্য মোটা অঙ্কের পারিশ্রমিক নিয়েছেন বলে গুঞ্জন উড়ছে। কিন্তু কত টাকা পারিশ্রমিক নিয়েছেন বিজয়?

সিয়াসাত ডটকম জানিয়েছে, ‘দ্য গোট’ সিনেমার জন্য ১৭৫ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন বিজয়। যা বাংলাদেশি মুদ্রায় ২৪৯ কোটি ৫৯ লাখ টাকার বেশি।

সিনেমাটির বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন প্রভু দেবা, মোহন, জয়রাম, যোগী বাবু, মীনাক্ষী চৌধুরী, লায়লা প্রমুখ। ৩০০-৪০০ কোটি রুপি বাজেটের এ সিনেমা প্রযোজনা করছেন কালাপাথি এস. আঘোরাম, কালাপাথি এস. গণেষ, কালাপাথি এস. সুরেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর