সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
এনসিপিসহ ৩টি দলের নতুন নির্বাচনী জোট ঘোষণা ৫ বছরের প্রেমের ইতি, বিয়ে হচ্ছে না স্মৃতি–পলাশের ঢাকায় আসবে ফিফা বিশ্বকাপ ট্রফি সুন্দর ভবিষ্যৎ গড়তে গুণগত শিক্ষার বিকল্প নাই জানালো রংপুরে পররাষ্ট্র উপদেষ্টা কুড়িগ্রামে হাজীদের নিয়ে গঠিত ‘যিয়ারাতুল হারামাইন’ সংগঠনের প্রথম বছর পূর্তি পালিত নির্বাচন যত বিলম্ব হবে সংকট তত বাড়বে বললো কুড়িগ্রামে মাহমুদুর রহমান মান্না কুড়িগ্রামে স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত এমপিও স্থগিত, স্বীকৃতি বাতিল হচ্ছে যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের বিদেশ থেকে পোস্টাল ভোট দিতে নিবন্ধন করেছেন ২ লাখ ২৩ হাজার প্রবাসী ১১৮১ কোটি ৫০ লাখ টাকার জনস্বাস্থ্য প্রকল্প ঝুলছে
বিজ্ঞাপন দিন- নিজের এবং প্রতিষ্ঠানের প্রচার করুন:
আগামী ১০ ডিসেম্বর(বুধবার) পাক্ষিক ‘আলোকিত রাজারহাট’ এর বিশেষ সংখ্যা প্রকাশিত হবে। আপনি/আপনার প্রতিষ্ঠানের সারাদেশব্যাপী প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে পারেন। যোগাযোগ করুন পাক্ষিক ‘আলেকিত রাজারহাট’ ট্রাফিক মোড়, রাজারহাট অথবা ০১৭১৯০-২৬৭০০(প্রহলাদ মন্ডল সৈকত), ০১৭৩৭-১৬৯৪৬৩(দিপালী রানী রায়, ০১৩৪১-৯২৬৮২১(মোস্তফা কামাল)

৭ বিভাগে নতুন রেঞ্জ ডিআইজি

প্রকাশের সময়: মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪

ঢাকা-চট্টগ্রামসহ দেশের সাত বিভাগে সাতজন উপ-পুলিশ মহাপরিদর্শককে (ডিআইজি) পদায়ন করা হয়েছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহাবুবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদায়ন করা হয়।

ডিআইজি হল যারা- শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত ডিআইজি (ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) এ কে এম আওলাদ হোসেনকে ঢাকা রেঞ্জে, পিবিআইয়ের পুলিশ সুপার (ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) আহসান হাবিব পলাশকে চট্টগ্রাম রেঞ্জে, এসবির পুলিশ সুপার আলমগীর হোসেনকে (সুপারনিউমারারি ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) রাজশাহী রেঞ্জে ও ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার মো. আশরাফুর রহমানকে (সুপারনিউমারারি ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন করা হয়।-খবর তোলপাড়।

এছাড়া এসবির পুলিশ সুপার (সুপারনিউমারারি ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. মুশফেকুর রহমানকে সিলেট রেঞ্জে, সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. মঞ্জুর মোর্শেদ আলমকে বরিশাল রেঞ্জে এবং ঢাকা পুলিশ স্টাফ কলেজের ডিআইজি মো. রেজাউল হককে খুলনা রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ কার্যকর হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর