রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম
রাজারহাটে তরুণের অভিযান গ্রন্থাগারের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত উলিপুরে জাতীয় পার্টির ৫ নেতাকে অব‌্যাহ‌তি কুড়িগ্রাম জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক হোসেন আলীর ইন্তেকাল ভারত সীমান্তের ৬২ কারখানায় উৎপাদন হচ্ছে ফেনসিডিলের বিকল্প ৪ নেশার সিরাপ ভোটারদের উদ্বুদ্ধ করতে কুড়িগ্রামে ভ্রাম্যমাণ ট্রাকযোগে সংগীতানুষ্ঠান সীমান্তে গুলিবিদ্ধ শেষ অবধি শিশু আফনান মারা গেল প্রেমের সপ্তাহ শুরু, জেনে নেয়া যাক কোন দিন কী দিবস? জেলের ঘানি টানতে পারলো না ঠাকুরগাঁওয়ের সাবেক এমপি রমেশ চন্দ্র সেন হিন্দুদের নিরাপত্তা কোনো দল নয়, রাষ্ট্র দেবে: ড. আতিক মুজাহিদ সরকারের বিবৃতিতে যমুনায় আইনশৃঙ্খলা বাহিনী কোনো গুলি ছোড়েনি
ত্রয়োদশ সংসদ নির্বাচন:
[caption id="attachment_23460" align="alignnone" width="2560"] Print[/caption]

যৌথ বাহিনীর অভিযানকে স্বাগত জানিয়েছে আওয়ামী লীগ

প্রকাশের সময়: বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪

সারা বাংলাদেশে অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর অভিযানকে স্বাগত জানিয়েছে আওয়ামী লীগ। বুধবার ৪ সেপ্টেম্বর সামাজিক মাধ্যম ফেসবুকে বাংলাদেশ আওয়ামী লীগের পেইজ থেকে একটি পোস্ট করে অভিযানকে স্বাগত জানানোর বার্তা দেয়া হয়েছে।-খবর তোলপাড়।

পোস্টে উল্লেখ করা হয়, অস্ত্র, গোলাবারুদ উদ্ধারে যৌথবাহিনীর অভিযানকে আমরা স্বাগত জানাই। যেভাবে সারাদেশে নৈরাজ্য করছে অপরাধীরা, জনগণের স্বার্থেই তাদের নিবৃত করা অতিপ্রয়োজনীয়। তবে এই অভিযান চলাকালে কোনো নিরীহ মানুষ যেন হয়রানি না হয়, তার দিকে বিশেষ দৃষ্টি রাখা বাঞ্ছনীয়।

পোস্টে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশের শত শত থানা লুটের সাথে জড়িত কয়েকটি রাজনৈতিক দলের সদস্যদের ভিডিও ফুটেজ, বিভিন্ন সংবাদ ইতোমধ্যেই প্রকাশিত। তাদেরকে আইনের যথাযুক্ত প্রয়োগে অবশ্যই গ্রেপ্তার করতে হবে। কিন্তু সেই সব রাজনৈতিক দলের সদস্যরাই যদি যৌথবাহিনীর সোর্স হিসেবে কাজ করে, তবে এই অভিযানের মূল লক্ষ্য ও উদ্দেশ্য প্রশ্নবিদ্ধ হবে। কারণ তারা টার্গেট করবে প্রতিপক্ষ রাজনৈতিক দলের নেতাকর্মীকে, এমনকি নিজের দলের প্রতিপক্ষকেও। আমরা বিশ্বাস করি সংশ্লিষ্টরা অবশ্যই অস্ত্রধারীদের বিষয়ে কঠোর হবেন, কোনো নিরপরাধ মানুষকে যেন গ্রেপ্তার না করা হয়, যে বিষয়েও নজর রাখবেন। আমরা চাই, মাদক ও অবৈধ অস্ত্রমুক্ত বাংলাদেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর