মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম
রাজারহাটে আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস’২০২৫ পালিত রাজারহাটে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস রাজারহাটে চাইল্ড নট ব্রাইড প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত স্ত্রীসহ মুক্তিযোদ্ধা হত্যা, অজ্ঞাতনামাদের আসামি করে মামলা কুড়িগ্রামে ফিস্টুলা নির্মূল বিষয়ে সাংবাদিকদের কর্মশালা ফুলবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ধান বীজ ও সার বিতরণ রাজারহাটে তিস্তার চরাঞ্চলের ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ শিক্ষকরা সাংবাদিকতা ও ওকলাতি করতে পারবে না সংশোধিত এমপিও নীতিমালা প্রকাশ কুড়িগ্রামে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর শুভ উদ্বোধন ‘অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ ত্রয়োদশ সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার লক্ষে সকলের সহযোগীতা চাইলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ
বিজ্ঞাপন দিন- নিজের এবং প্রতিষ্ঠানের প্রচার করুন:
আগামী ১০ ডিসেম্বর(বুধবার) পাক্ষিক ‘আলোকিত রাজারহাট’ এর বিশেষ সংখ্যা প্রকাশিত হবে। আপনি/আপনার প্রতিষ্ঠানের সারাদেশব্যাপী প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে পারেন। যোগাযোগ করুন পাক্ষিক ‘আলেকিত রাজারহাট’ ট্রাফিক মোড়, রাজারহাট অথবা ০১৭১৯০-২৬৭০০(প্রহলাদ মন্ডল সৈকত), ০১৭৩৭-১৬৯৪৬৩(দিপালী রানী রায়, ০১৩৪১-৯২৬৮২১(মোস্তফা কামাল)

শিক্ষাপ্রতিষ্ঠানে সাশ্রয়ী মূল্যে সেবা দেয়ার নির্দেশ নাহিদের

প্রকাশের সময়: শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪

সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের মতো শিক্ষাপ্রতিষ্ঠানেও সাশ্রয়ী মূল্যে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) সেবা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার ৫ সেপ্টেম্বর ঢাকায় বিটিসিএলের কেন্দ্রীয় কার্যালয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি নির্দেশনা দেন।-খবর তোলপাড়।

উপদেষ্টা বলেন, সময়কে কাজে লাগিয়ে সংস্কার করা হবে, দেশবাসী এটাই প্রত্যাশা করছে এবং আমরা সর্বক্ষেত্রেই এমন সংস্কার করতে চাই যাতে বাংলাদেশ দীর্ঘমেয়াদী লাভবান হবে। সরকারের উদ্যোগ আছে কিন্তু সেটা জনগণের কাছে কেন পৌঁছায় না তার কারণ খুঁজে বের করতে হবে। আমাদের সীমাবদ্ধ থাকতে পারে, তার মধ্যে থেকেই জনগণকে দুর্নীতিমুক্ত সেবা প্রদান নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, বিটিসিএলের প্রকল্পগুলোতে ঠিকাদার নিয়োগের ক্ষেত্রে যে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে তা বন্ধ করা এবং যে মামলা আছে সেগুলো নিষ্পত্তি করা প্রয়োজন। বিটিসিএলের কর্মকর্তাদের বিরুদ্ধে সরকারি অডিট আপত্তি রয়েছে। এক্ষেত্রে দায়ীদের কাছ থেকে অডিট আপত্তির অর্থ আদায় করে নিষ্পত্তি করা প্রয়োজন।

নাহিদ ইসলাম বলেন, হোয়াটসঅ্যাপের মতো বিটিসিএলের অত্যন্ত লাভজনক একটি এপ্লিকেশন ‘আলাপ’ উদ্বোধন করা হয়েছিল। এতে বিটিসিএল ব্যাপকভাবে লাভবান হতো, কিন্তু হয়নি। জিপন নামে খুবই জনপ্রিয় ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন দেয় বিটিসিএল। ব্যাপক প্রচারণার মাধ্যমে আলাপ এবং জিপনকে জনপ্রিয় করা প্রয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর