আযমীরের বক্তব্য ব্যক্তিগত, দলের সঙ্গে তার সাংগঠনিক সম্পর্ক নেই জানিয়েছে জামায়াত
জাতীয় সঙ্গীত পরিবর্তনের বিষয়ে সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আযমীর বক্তব্য তার ব্যক্তিগত। তার সঙ্গে দলের কোনো সাংগঠনিক সম্পর্ক নেই বলে জানিয়েছে জামায়াত।
রবিবার ৮ সেপ্টেম্বর জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের মুজিবুল আলমের স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা বলেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।-খবর তোলপাড়।
বিবৃতিতে বলা হয়, নিয়ে কতিপয় জাতীয় দৈনিক ও অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত সংবাদের প্রতি আমাদের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। এ বিষয়ে আমাদের বক্তব্য হল সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আযমী জামায়াতে ইসলামীর সাথে সংশ্লিষ্ট কোনো ব্যক্তি নন। জামায়াতে ইসলামীর সাথে তার কোনো সাংগঠনিক সম্পর্ক নেই। আব্দুল্লাহিল আমান আযমী জামায়াতে ইসলামীর প্রতিনিধিত্ব করেন না। তিনি যে বক্তব্য রেখেছেন, তা তার একান্ত ব্যক্তিগত। সুতরাং আব্দুল্লাহিল আমান আযমীর বক্তব্যকে জামায়াতে ইসলামীর সাথে সংশ্লিষ্ট করার কোনো সুযোগ নেই। তার বক্তব্যকে কেন্দ্র করে জামায়াতে ইসলামী সম্পর্কে বিভ্রান্তি ছড়ানোর কোনো অবকাশ নেই। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করছি।









Chief Editor-Dipali Rani Roy