শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই প্রতিশোধ নয়, সহনশীলতাই সমৃদ্ধ বাংলাদেশের পথ জানালো বাংলাদেশের প্রধানমন্ত্রী অধস্তন আদালতে ৪০ লাখের বেশি মামলা মব জাস্টিসে ‘জিরো টলারেন্স’: ডা. জাহেদ বৈদ্যেরবাজারে তরুনের অভিযান গ্রন্থাগারের বাংলা নববর্ষ উদযাপন বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন, আনন্দ শোভাযাত্রায় হাজারও মানুষের ঢল BTCL জিপন ব্রডব্যান্ড ইন্টারনেট ফ্রি রাউটারসহ সংযোগ নেওয়ার নিয়ম(অনলাইন আবেদন) দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী সুবিধাবঞ্চিত শিশুরা পেলো স্কুল পোশাক ও ব্যাগ
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

প্রকাশের সময়: রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪

পরিবর্তিত পরিস্থিতিতে দেশে নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। রবিবার ৮ সেপ্টেম্বর দুপুরে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে ‘জাতীয়তাবাদী গণতান্ত্রিক পার্টি’ নামের নতুন এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটে।

দলের চেয়ারম্যান এস এম শাহাদাত নতুন এই দলের ঘোষণা দেন। ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কমিটিতে সাইফুল আলমকে মহাসচিব ও মীর আমির হোসেন আমুকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। তারা জাতীয়তাবাদী সমমনা জোটভুক্ত জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) থেকে বের হয়ে এসে নতুন এই রাজনৈতিক দল গঠন করলেন। এস এম শাহাদাত জাগপার সাধারণ সম্পাদক, সাইফুল আলম যুগ্ম সম্পাদক এবং মীর আমু যুব জাগপার সভাপতি ছিলেন।-খবর তোলপাড়।

এস এম শাহাদাত বলেন, দেশ ও জাতির ক্রান্তিলগ্নে বাংলাদেশের জাতীয় স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা, অর্থনৈতিক মুক্তি, গণতন্ত্র প্রতিষ্ঠা ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে ‘জাতীয়তাবাদী গণতান্ত্রিক পার্টি’ কাজ করবে।

তিনি জানান, ২০২২ সালে ‘জাতীয়তাবাদী গণতান্ত্রিক পার্টি’ গঠন করা হয়। আজ সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দলটির আত্মপ্রকাশ ঘটল। বিকেলে নতুন আত্মপ্রকাশ করা ‘জাতীয়তাবাদী গণতান্ত্রিক পার্টি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

‘জাতীয়তাবাদী গণতান্ত্রিক পার্টি’ শীঘ্রই ড. ফরিদুজ্জামান ফরহাদের নেতৃত্বাধীন জাতীয়তাবাদী সমমনা জোটে অন্তর্ভুক্ত হতে ইচ্ছুক বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর