সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম
পিরোজপুর পুলিশের অভিযানে ২২টি মোবাইল ও বিকাশ প্রতারণার ১৮ হাজার টাকা উদ্ধার ফেনীর দাগনভূঞায় অটোরিকশা চালকের লাশ উদ্ধার নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে স্থানীয় ব্যবসায়িকদের সাথে সংবেদনশীলতা সভা অনুষ্ঠিত নড়াইলে অভিযান চলাকালে নদীতে অবৈধ জাল জব্দ করে বিনষ্ট রাজারহাটে কৃষি জমির উপরিভাগের মাটি কেটে নেয়ায় জিএমবি ইটভাটার মালিকের ৪লাখ টাকা জরিমানা আদায় রংপুর রিজিয়নে সীমান্ত নিরাপত্তায় বিজিবির সাফল্য সাড়ে ৭ কোটি টাকার মাদক ও চোরাচালান পণ্য আটক কুড়িগ্রামে তিন সন্তানের জননীর গলাকাটা লাশ উদ্ধার, স্বামী পলাতক রৌমারী সীমান্তে গুলির পর এক যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ ‘লাগামহীন’ আগ্নেয়াস্ত্র, কথায় কথায় গুলি, আতঙ্কে নেতা-কর্মী দ্বিতীয় বিয়ে করতে স্ত্রীর অনুমতি লাগবে না: বাংলাদেশের হাইকোর্ট
শোকার্ত:

‘অতিরিক্ত ৬০ হাজার কোটি টাকা ছাপানোর কারণে মূল্যস্ফীতি হয়েছে’

প্রকাশের সময়: সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪

অতিরিক্ত ৬০ হাজার কোটি টাকা ছাপানোর কারণে মূল্যস্ফীতি হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

সোমবার ৯ সেপ্টেম্বর সচিবালয়ে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা।-খবর তোলপাড়।

অর্থ উপদেষ্টা বলেন, ‘আপনারা জানেন তো যে মূল্যস্ফীতি কেন বাড়ল। টাকা ছাপিয়েছেন, ৬০ হাজার কোটি টাকা দিয়ে দিয়েছেন। এগুলোর ইমপ্যাক্ট উল্টো রথে আনতে হলে তো আমাদের একটু সময় লাগবে।’

এ সময় উপদেষ্টা আরও জানান, বাজার ব্যবস্থাপনায় চাঁদাবাজি এখনো বন্ধ হয়নি। শুধু মুখ বদল হয়েছে।

এ ব্যাপারে সরকার আরও কঠোর হবে বলে হুঁশিয়ারি দেন অর্থ উপদেষ্টা।

এদিকে, পণ্যের সরবরাহ বাড়ানোসহ দাম সহনীয় রাখতে ভোজ্যতেল ও রাইস পণ্য আমদানির কথা জানান তিনি।

অর্থ ও বাণিজ্য উপদেষ্টা বলেন, অর্থনৈতিক খাত সংস্কারের ক্ষেত্রে প্রয়োজনে কারিগরি ও বিশেষজ্ঞ সহায়তা দিবে ইউএনডিপি। অন্তর্বর্তী সরকারের সাথে রাষ্ট্র সংস্কারেও কাজ করবে ইউএনডিপি। এছাড়া ইউএনডিপির সাথে চলমান প্রকল্পগুলো চলবে এবং আগামীতে আরও নতুন প্রকল্প নিয়ে তারা বর্তমান সরকারের সাথে কাজ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর