মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম
রাজারহাটে আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস’২০২৫ পালিত রাজারহাটে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস রাজারহাটে চাইল্ড নট ব্রাইড প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত স্ত্রীসহ মুক্তিযোদ্ধা হত্যা, অজ্ঞাতনামাদের আসামি করে মামলা কুড়িগ্রামে ফিস্টুলা নির্মূল বিষয়ে সাংবাদিকদের কর্মশালা ফুলবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ধান বীজ ও সার বিতরণ রাজারহাটে তিস্তার চরাঞ্চলের ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ শিক্ষকরা সাংবাদিকতা ও ওকলাতি করতে পারবে না সংশোধিত এমপিও নীতিমালা প্রকাশ কুড়িগ্রামে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর শুভ উদ্বোধন ‘অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ ত্রয়োদশ সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার লক্ষে সকলের সহযোগীতা চাইলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ
বিজ্ঞাপন দিন- নিজের এবং প্রতিষ্ঠানের প্রচার করুন:
আগামী ১০ ডিসেম্বর(বুধবার) পাক্ষিক ‘আলোকিত রাজারহাট’ এর বিশেষ সংখ্যা প্রকাশিত হবে। আপনি/আপনার প্রতিষ্ঠানের সারাদেশব্যাপী প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে পারেন। যোগাযোগ করুন পাক্ষিক ‘আলেকিত রাজারহাট’ ট্রাফিক মোড়, রাজারহাট অথবা ০১৭১৯০-২৬৭০০(প্রহলাদ মন্ডল সৈকত), ০১৭৩৭-১৬৯৪৬৩(দিপালী রানী রায়, ০১৩৪১-৯২৬৮২১(মোস্তফা কামাল)

চাঁদাবাজির অভিযোগে সাবেক এমপি সুজন আটক

প্রকাশের সময়: বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪

চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগে ঠাকুরগাঁও-২ এর সাবেক সাংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

বুধবার ১১ সেপ্টেম্বর ঢাকার নিকুঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ ন ম ইমরান খান।-খবর তোলপাড়।

তবে সাবেক এই এমপির বিরুদ্ধে চাঁদাবাজি ও প্রাণনাশের অভিযোগের কথা বলা হলেও সুনির্দিষ্ট কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে প্রাথমিকভাবে নিশ্চিত করতে পারেননি এই র‍্যাব কর্মকর্তা। এর আগে গত ৩ সেপ্টেম্বর ঠাকুরগাঁওয়ে আওয়ামী লীগের সাবেক সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলাম ও তার বড় ছেলে মাজহারুল ইসলাম সুজনসহ ২৮ জনের বিরুদ্ধে একটি চাঁদাবাজির মামলা করেন হাবিবুল ইসলাম বাবলু নামের এক ব্যক্তি।

মামলায় দবিরুলের ছোট ছেলে ছাত্রলীগের সাবেক নেতা মমিরুল ইসলাম সুমন, বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম, আমজানখোর ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান আকালু ডোঙ্গা, একই উপজেলার তাঁতী লীগের সভাপতি সাদেকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান শামীমও আসামি।

মামলার অভিযোগে বলা হয়, বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝারি মৌজায় প্রায় ৯০ একর জমি ক্রয় করে ভোগদখল করে আসছেন হাবিবুল ইসলাম বাবলু। এর মধ্যে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলাম, মাজহারুল ইসলাম সুজনসহ আসামিরা বাদীর কাছে ১০ কোটি টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে জমি দখল করে নেওয়াসহ বাদীকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়া হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

প্রসঙ্গত, মাজহারুল ইসলাম সুজন ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-২ আসন থেকে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। ছাত্রজীবন থেকে রাজনীতিতে সক্রিয় সুজন ২০০৮ সালে বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ২০১৪ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর