
প্রহলাদ মন্ডল সৈকত:
কুড়িগ্রামের রাজারহাটে সরকারবাড়ী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের নিরাপত্তাহীনতা এবং শিক্ষার পরিবেশ বিঘ্নিত করার অপপ্রয়াসের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(১২সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে তিস্তা-রাজারহাট মহাসড়কের চায়না বাজার এলাকায় শিক্ষার্থী ও শিক্ষকদের সমন্বয়ে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়। দুপুর ১টা পর্যন্ত মানব বন্ধন করেন শিক্ষাথীরা।
মানববন্ধন শেষে কুড়িগ্রাম জেলা প্রশাসকের কাছে স্বারকলিপি পেশ করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থী।
ওই প্রতিষ্ঠানের শিক্ষক আলম বাদশা, রবিউল ইসলাম, আজিজুল ইসলাম, হারুন অর রশিদ, সেতারা আক্তার সুমি, ইফাত জাহান ও দশম শ্রেণির শিক্ষার্থী রুখাইয়া আক্তার ও রেশমী আক্তার দাবী করে বলেন, প্রতিষ্ঠানে যাওয়ার পথে মেয়েদের অশ্লীল অঙ্গভঙ্গি ও উত্যক্ত করে বখাটেরা। প্রতিষ্ঠানের দেয়ালে দেয়ালে অশালীন ভাষা লিখে রাখে বখাটেরা। শিক্ষার পরিবেশ বিঘ্নিত করে শিক্ষকদের পথে ঘাটে অপমান করা হয়। প্রধান শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানী মূলক অভিযোগ করা হয়। যাতে করে ওই প্রতিষ্ঠানের শিক্ষা ব্যবস্থা ভেঙ্গে পড়ে। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রতিষ্ঠানের যাওয়ার দু’ধারে দোকানগুলোতে বখাটেরা বসে বিভিন্ন ধরনের অশ্লীল ভাষা প্রয়োগ করেন। প্রতিবাদ করতে গেলে তারা শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাববকদের হেনাস্তা করেন।

এ ব্যাপারে ওই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আসাদুজ্জামান সরকার বলেন, সরকারবাড়ী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মান মানসম্মত। কিন্তু একটি চক্র বেশকিছুদিন ধরে প্রতিষ্ঠানটির সুনাম ক্ষুন্ন করতে এবং শিক্ষার পরিবেশ বিঘ্নিত করতে নানা ধরনের অপচেষ্টায় লিপ্ত। প্রতিষ্ঠানটি ধ্বংস করার জন্য শিক্ষার্থীদের ইভটিজিং, দেয়ালে দেয়ালে অশালীন লেখা, সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথা অপপ্রচার করছে ওই চক্রটি। তাই শিক্ষার পরিবেশ ফিরিয়ে নিয়ে আসতে আজ শিক্ষার্থীরা মানববন্ধন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।
প্রধান সম্পাদক- দিপালী রানী রায়
খামারবাড়ী, ফার্মগেট ঢাকা-১২১৫ ও ট্রাফিক মোড়, রাজারহাট-৫৬১০ থেকে প্রকাশিত। মোবাইল - ০১৭৭৩৩৭৪৩৬২, ০১৩০৩০৩৩৩৭১, নিউজ ইমেইল- dailytolpernews@gmail.com, বিজ্ঞাপন- prohaladsaikot@gmail.com