মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম
রাজারহাটে আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস’২০২৫ পালিত রাজারহাটে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস রাজারহাটে চাইল্ড নট ব্রাইড প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত স্ত্রীসহ মুক্তিযোদ্ধা হত্যা, অজ্ঞাতনামাদের আসামি করে মামলা কুড়িগ্রামে ফিস্টুলা নির্মূল বিষয়ে সাংবাদিকদের কর্মশালা ফুলবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ধান বীজ ও সার বিতরণ রাজারহাটে তিস্তার চরাঞ্চলের ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ শিক্ষকরা সাংবাদিকতা ও ওকলাতি করতে পারবে না সংশোধিত এমপিও নীতিমালা প্রকাশ কুড়িগ্রামে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর শুভ উদ্বোধন ‘অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ ত্রয়োদশ সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার লক্ষে সকলের সহযোগীতা চাইলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ
বিজ্ঞাপন দিন- নিজের এবং প্রতিষ্ঠানের প্রচার করুন:
আগামী ১০ ডিসেম্বর(বুধবার) পাক্ষিক ‘আলোকিত রাজারহাট’ এর বিশেষ সংখ্যা প্রকাশিত হবে। আপনি/আপনার প্রতিষ্ঠানের সারাদেশব্যাপী প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে পারেন। যোগাযোগ করুন পাক্ষিক ‘আলেকিত রাজারহাট’ ট্রাফিক মোড়, রাজারহাট অথবা ০১৭১৯০-২৬৭০০(প্রহলাদ মন্ডল সৈকত), ০১৭৩৭-১৬৯৪৬৩(দিপালী রানী রায়, ০১৩৪১-৯২৬৮২১(মোস্তফা কামাল)

২০ ট্রলার ডুবি, নিখোঁজ ১০৫

প্রকাশের সময়: শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪

সংবাদদাতা, নোয়াখালী:

গভীর নিম্নচাপের প্রভাবে বঙ্গোপসাগরে ঝড়ের সৃষ্টি হয়েছে। এই ঝড়ের কবলে পড়ে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ২০টি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এতে এখনো নিখোঁজ রয়েছেন ১০৫ জন জেলে। জেলেদের ঘরে ঘরে কান্নার রোল পড়ে গেছে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন হাতিয়ার মৎস্য ব্যবসায়ী লুৎফুল্লাহিল নিশান।

তিনি বলেন, নিঝুমদ্বীপ ইউনিয়নের পাঁচটি ট্রলার ডুবে গেছে। তার মধ্যে চারটি ট্রলারের লোকজন পাওয়া গেছে। এক ট্রলারের প্রায় ২০ জন মাঝিমাল্লা নিখোঁজ, আমতলী ঘাটের তিনটি ট্রলার ডুবেছে, সেখানে নিখোঁজ ২৫ জন মাঝিমাল্লা, মোক্তারিয়া স্লুইসের খালের একটি ট্রলার ডুবেছে। তার সব মাঝিমাল্লাকে উদ্ধার করা হয়েছে। বুড়িরদোনা ঘাটের পাঁচটি ট্রলার ডুবেছে, তার সব মাঝিমাল্লাকে উদ্ধার করা হয়েছে। সূর্যমুখী ঘাটের একটি ট্রলার ডুবেছে, তার সব মাঝিমাল্লাকে উদ্ধার করা হয়েছে।

লুৎফুল্লাহিল নিশান বলেন, এছাড়াও চারটি ট্রলারের কোনো সন্ধানই পাওয়া যায়নি। সেখানে ৬০ জন মাঝিমাল্লা নিখোঁজ রয়েছেন। মূলত ঝোড়ো বাতাস ও প্রচণ্ড ঢেউয়ের কবলে পড়ে হাতিয়ার মোট ২০টি ট্রলার ডুবে গেছে। অনেকে ট্রলারডুবির সময় পার্শ্ববর্তী ট্রলারগুলোর সহযোগিতায় কূলে উঠেছেন। এখনো ১০৫ জন মাঝিমাল্লা নিখোঁজ আছেন। তাদের ঘরে কান্নার রোল পড়ে গেছে। আমরা দোয়া করছি আল্লাহ যেন আমাদের সহায় হয়।

নোয়াখালীর জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ গণমাধ্যমকে বলেন, বৈরী আবহাওয়ায় বঙ্গোপসাগর উত্তাল থাকায় আমাদের মাঝিমাল্লারা বিপদে পড়েছেন এবং ট্রলারডুবির ঘটনা ঘটেছে। কোস্টগার্ড ও নৌ পুলিশের সহযোগিতায় আমরা উদ্ধার অভিযান অব্যাহত রেখেছি। তবে বৈরী আবহাওয়া হওয়ায় উদ্ধার তৎপরতা সেভাবে করা যাচ্ছে না। তারপর সকলের সহযোগিতায় আমরা আশা করি জেলেরা নিরাপদে ফিরে আসবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর