সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
এনসিপিসহ ৩টি দলের নতুন নির্বাচনী জোট ঘোষণা ৫ বছরের প্রেমের ইতি, বিয়ে হচ্ছে না স্মৃতি–পলাশের ঢাকায় আসবে ফিফা বিশ্বকাপ ট্রফি সুন্দর ভবিষ্যৎ গড়তে গুণগত শিক্ষার বিকল্প নাই জানালো রংপুরে পররাষ্ট্র উপদেষ্টা কুড়িগ্রামে হাজীদের নিয়ে গঠিত ‘যিয়ারাতুল হারামাইন’ সংগঠনের প্রথম বছর পূর্তি পালিত নির্বাচন যত বিলম্ব হবে সংকট তত বাড়বে বললো কুড়িগ্রামে মাহমুদুর রহমান মান্না কুড়িগ্রামে স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত এমপিও স্থগিত, স্বীকৃতি বাতিল হচ্ছে যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের বিদেশ থেকে পোস্টাল ভোট দিতে নিবন্ধন করেছেন ২ লাখ ২৩ হাজার প্রবাসী ১১৮১ কোটি ৫০ লাখ টাকার জনস্বাস্থ্য প্রকল্প ঝুলছে
বিজ্ঞাপন দিন- নিজের এবং প্রতিষ্ঠানের প্রচার করুন:
আগামী ১০ ডিসেম্বর(বুধবার) পাক্ষিক ‘আলোকিত রাজারহাট’ এর বিশেষ সংখ্যা প্রকাশিত হবে। আপনি/আপনার প্রতিষ্ঠানের সারাদেশব্যাপী প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে পারেন। যোগাযোগ করুন পাক্ষিক ‘আলেকিত রাজারহাট’ ট্রাফিক মোড়, রাজারহাট অথবা ০১৭১৯০-২৬৭০০(প্রহলাদ মন্ডল সৈকত), ০১৭৩৭-১৬৯৪৬৩(দিপালী রানী রায়, ০১৩৪১-৯২৬৮২১(মোস্তফা কামাল)

শ্রীবরদীতে শিক্ষক শরিফুল ইসলাম হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

প্রকাশের সময়: রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
oplus_0

রমেশ সরকার , শ্রীবরদী (শেরপুর):
শেরপুরের শ্রীবরদীতে শিক্ষক শরিফুল ইসলাম হত্যার ঘটনায় হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করা হয়েছে। রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুরে এলাকাবাসী, শিক্ষক ও শিক্ষার্থীদের আয়োজনে উপজেলার ভায়াডাঙ্গা বাজারে শ্রীবরদী -ভায়াডাঙ্গা সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন করা হয়।

মানববন্ধনে শিক্ষক শরিফুল ইসলামের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবী তুলে বক্তব্য রাখেন তার স্ত্রী কাজল মেয়ে শশী, রোজা, নিহত লিটনের স্ত্রী সাজনী, রাণীশিমুল ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মীর রুকোনুজ্জামান লাখো, সাধারণ সম্পাদক শাকিল তালুকদার, রাণীশিমুল ইউনিয়ন যুব দলের সভাপতি কাজী আবু সাঈদ, শিক্ষক রফিকুল ইসলাম, ফোরাইদ ইসলাম প্রমুখ। এসময়

টেঙ্গরপাড়া উচ্চ বিদ্যালয়, টেঙ্গরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সীমান্ত শিশু নিকেতন এন্ড হাই স্কুল, রাণীশিমুল বালিকা উচ্চ বিদ্যালয়, হালিমা আহসান টেকনিক্যাল স্কুল এন্ড বিএম কলেজ, শাহাজালাল একাডেমি, ভায়াডাঙ্গা এম এ সিনিয়র মাদরাসার সকল শিক্ষক শিক্ষার্থী ও এলাকাবাসীসহ সহস্রাধিক লোক উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নিহত শিক্ষক শরিফুল ইসলাম উপজেলার মালাকোচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। গত ২৪ আগস্ট শনিবার মসজিদের চাঁদা আদায়কে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মালাকোচা গ্রামের নুরুল ইসলামের ছেলে লিটন মিয়া (৫১) নামে একজন নিহত হন। আর গুরুতর আহত হন তার সহোদর ভাই মালাকোচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক শরিফুল ইসলাম। পরে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় গেল ৮ সেপ্টেম্বর মারা যান । পরে লিটনের বড় ভাই তোতা মিয়া বাদী হয়ে আলতাফ হোসেন সিরেসহ ২৩ জনের নাম উল্লেখসহ ২০-২২জনকে অজ্ঞাতনামা আসামী করে শ্রীবরদী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। কিন্তু এখন পর্যন্ত কাউকে আটক করেত পারেনি পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর