বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
সব প্রস্তুতি সম্পন্ন—২৯৯ আসনে সব ব্যালট পৌঁছেছে জানালো ইসি সচিব দুর্নীতিতে ১৪তম থেকে ১৩তম অবস্থানে বাংলাদেশ ড. ইউনূসসহ সকল উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশ: কার কেমন? নির্বাচনে ৪২ হাজার ৬৫৯টি কেন্দ্র—ঝুঁকিপূর্ণ ৫০ শতাংশ ভয় নয়—সাহসকে সামনে এনে ভোটকেন্দ্রে যান: জাতির উদ্দেশে বাংলাদেশের প্রধান উপদেষ্টা নাগরিকদের দুর্বল রেখে রাষ্ট্রকে শক্তিশালী করা অসম্ভব: তারেক রহমান কুড়িগ্রামে সেনাবাহিনীর হেলিকপ্টার র‌্যাপলিং প্রদর্শন কুড়িগ্রামে ধানের শীষের প্রচারণায় রুহুল কবির রিজভী ভোটের দিন যেসব প্রতিষ্ঠান খোলা, যেগুলো বন্ধ তরুণদের হাতে ভবিষ্যৎ তুলে দেওয়ার অঙ্গীকার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে বললো ডা. শফিকুর রহমান
ত্রয়োদশ সংসদ নির্বাচন:
[caption id="attachment_23460" align="alignnone" width="2560"] Print[/caption]

চলচ্চিত্র সেন্সর বোর্ড পুনর্গঠন: নতুন কমিটিতে যারা

প্রকাশের সময়: সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪

এবার পুনর্গঠিত হলো বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড। রাষ্ট্রপতির আদেশক্রমে তথ্য মন্ত্রণালয়ের সচিবকে চেয়ারম্যান এবং সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যানকে সদস্য সচিব করে নতুন এই কমিটি গঠন করা হয়েছে।

রবিবার ১৫ সেপ্টেম্বর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উচসচিব মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে পুনর্গঠিত কমিটি ঘোষণা করা হয়েছে।-বিনোদন তোলপাড়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, তথ্য মন্ত্রণালয়ের সচিবকে চেয়ারম্যান এবং সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যানকে সদস্য সচিব করে যাত্রা করল নতুন কমিটি। সেন্সর বোর্ডের ১৫ সদস্যের মধ্যে রয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, আইন ও বিচার বিভাগের সচিব, প্রধান উপদেষ্টার প্রেস সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (চলচ্চিত্র), জননিরাপত্তা বিভাগের প্রতিনিধি, বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি, চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান।

এছাড়াও রয়েছেন চলচ্চিত্র নির্মাতা জাকির হোসেন রাজু, খিজির হায়াত খান, তাসমিয়া আফরিন মৌ, কাজী নওশাবা আহমেদ (অভিনেত্রী), আশফাক নিপুণ, মোহাম্মদ নাজিম উদ্দিন (বিশিষ্ট লেখক) ও রফিকুল আনোয়ার রাসেল (প্রযোজক ও পরিচালক)। কার্যকর হওয়া নতুন কমিটিতে আরও আছেন এফডিসির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক দীলিপ কুমার বণিক।

বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ২০১৪ সালের কমিটি গেল ১২ মে গঠন করা হয়েছিল। সে কমিটি ভেঙে দেয়া হয়। ১২ মে জারিকৃত ১৫.০০০.০০০০.০২৭.২২.০০১.১৮-৪৮৮ সংখ্যক প্রজ্ঞাপনের মাধ্যমে গঠিত বোর্ডে থাকা অভিনেত্রী সুজাতা আজিম, অরুণা বিশ্বাস, রোকেয়া প্রাচী, পূর্ণিমা, আজিজুল হাকিম, চলচ্চিত্র প্রযোজক খোরশেদ আলম খসরু, চলচ্চিত্র পরিচালক জাহাঙ্গীর আলম বাদ পড়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর