মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম
রাজারহাটে আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস’২০২৫ পালিত রাজারহাটে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস রাজারহাটে চাইল্ড নট ব্রাইড প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত স্ত্রীসহ মুক্তিযোদ্ধা হত্যা, অজ্ঞাতনামাদের আসামি করে মামলা কুড়িগ্রামে ফিস্টুলা নির্মূল বিষয়ে সাংবাদিকদের কর্মশালা ফুলবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ধান বীজ ও সার বিতরণ রাজারহাটে তিস্তার চরাঞ্চলের ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ শিক্ষকরা সাংবাদিকতা ও ওকলাতি করতে পারবে না সংশোধিত এমপিও নীতিমালা প্রকাশ কুড়িগ্রামে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর শুভ উদ্বোধন ‘অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ ত্রয়োদশ সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার লক্ষে সকলের সহযোগীতা চাইলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ
বিজ্ঞাপন দিন- নিজের এবং প্রতিষ্ঠানের প্রচার করুন:
আগামী ১০ ডিসেম্বর(বুধবার) পাক্ষিক ‘আলোকিত রাজারহাট’ এর বিশেষ সংখ্যা প্রকাশিত হবে। আপনি/আপনার প্রতিষ্ঠানের সারাদেশব্যাপী প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে পারেন। যোগাযোগ করুন পাক্ষিক ‘আলেকিত রাজারহাট’ ট্রাফিক মোড়, রাজারহাট অথবা ০১৭১৯০-২৬৭০০(প্রহলাদ মন্ডল সৈকত), ০১৭৩৭-১৬৯৪৬৩(দিপালী রানী রায়, ০১৩৪১-৯২৬৮২১(মোস্তফা কামাল)

৩বছরে বাংলাদেশকে ৫ বিলিয়ন ডলার ঋণ দিবে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক

প্রকাশের সময়: মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪

৩বছরে বাংলাদেশকে ৪ থেকে ৫ বিলিয়ন ডলার ঋণ দিবে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি)। জ্বালানি তেল, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা ও অবকাঠামো উন্নয়নের জন্য এ অর্থ দেবে ব্যাংকটি।-খবর তোলপাড়।

মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর সচিবালয়ে অর্থ, বাণিজ্য এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের (আইডিবি) রিজিওনাল হাব ম্যানেজার মোহাম্মদ নাসিস বিন সুলাইমান।

অর্থ উপদেষ্টার সঙ্গে আলোচনার বিষয়ে জানতে চাইলে আইডিবির রিজিওনাল হাব ম্যানেজার মোহাম্মদ নাসিস বিন সুলাইমান সাংবাদিকদের বলেন, আগামী তিন থেকে পাঁচ বছরে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে আইডিবির সহযোগিতার বিষয়ে অর্থ উপদেষ্টার সঙ্গে আলোচনা হয়েছে। অবকাঠামো উন্নয়ন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সহায়তা করতে চায় আইডিবি। আইটিএফসির ঋণ নিয়েও আলোচনা হয়েছে। আমাদের পরিকল্পনা অনুসারে আগামী তিন বছরে ৪ থেকে ৫ বিলিয়ন ডলারের সহায়তা দেয়া হবে।

উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ আইডিবির সঙ্গে আলোচনার বিষয়ে বলেন, আইডিবি এরই মধ্যে আমাদেরকে বিভিন্ন খাতে যেমন স্বাস্থ্য, স্কুল ও সাইক্লোন সেন্টার নির্মাণে সহায়তা করছে। সাম্প্রতিক বন্যায় আমাদের গ্রামীণ সড়ক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলোর জন্য তাদের সহায়তা চেয়েছি। জ্বালানি খাতে সহায়তার বিষয়টি ওরা বিশ্লেষণ করে দেখবে। দাতাদের সঙ্গে কথা বলবে। আমরা তাদের কাছে অতিরিক্ত তহবিলের কথা বলেছি। ওরা একটা লিমিট বলেছে কিন্তু এটি চূড়ান্ত না হওয়ার আগে কিছু বলা যাবে না। ডিসেম্বরে একটা বোর্ড মিটিং আছে ওদের। আইডিবি মোটামুটি দীর্ঘসময়ের জন্য আমাদের সহায়তা করবে। আমরা এখনো বলি নাই কী কী প্রকল্প হবে। আমরা যখন বলব ওরা সহায়তা করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর