শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই প্রতিশোধ নয়, সহনশীলতাই সমৃদ্ধ বাংলাদেশের পথ জানালো বাংলাদেশের প্রধানমন্ত্রী অধস্তন আদালতে ৪০ লাখের বেশি মামলা মব জাস্টিসে ‘জিরো টলারেন্স’: ডা. জাহেদ বৈদ্যেরবাজারে তরুনের অভিযান গ্রন্থাগারের বাংলা নববর্ষ উদযাপন বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন, আনন্দ শোভাযাত্রায় হাজারও মানুষের ঢল BTCL জিপন ব্রডব্যান্ড ইন্টারনেট ফ্রি রাউটারসহ সংযোগ নেওয়ার নিয়ম(অনলাইন আবেদন) দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী সুবিধাবঞ্চিত শিশুরা পেলো স্কুল পোশাক ও ব্যাগ
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

২১ দিনে রেমিট্যান্স এলো ১৬৩ কোটি ডলার

প্রকাশের সময়: রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪

বাংলাদেশে প্রবাসী আয়ে (রেমিট্যান্স) সুবাতাস লেগেছে। চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ২১ দিনে রেমিট্যান্স এসেছে ১৬৩ কোটি ৪২ লাখ মার্কিন ডলার। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে ৭ কোটি ৭৮ লাখ ডলার রেমিট্যান্স দেশে এসেছে।

রবিবার ২২ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।-খবর তোলপাড়।

প্রতিবেদনে বলা হয়, সেপ্টেম্বর মাসের প্রথম ২১ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৬৩ কোটি ৪২ লাখ ৩০ হাজার মার্কিন ডলার। আগস্টের একই সময়ে দেশে এসেছিল ১৫০ কোটি ৩৬ লাখ ডলার। সে হিসেবে চলতি মাসে বেড়েছে রেমিট্যান্স প্রবাহ।

সেপ্টেম্বরের প্রথম তিন সপ্তাহে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৮ কোটি ৭ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। এছাড়া বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৬ কোটি ৯৮ লাখ ৩০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১০৭ কোটি ৯৬ লাখ ১০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪০ লাখ ৩০ হাজার ডলার রেমিট্যান্স।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ১৫ থেকে ২১ সেপ্টেম্বরের মধ্যে দেশে এসেছে ৪৬ কোটি ৭০ লাখ ৩০ হাজার ডলার রেমিট্যান্স। সেপ্টেম্বরের ৮ থেকে ১৪ তারিখের মধ্যে দেশে রেমিট্যান্স এসেছে ৫৮ কোটি ২৬ লাখ ৬০ হাজার ডলার। আর সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ৫৮ কোটি ৪৫ লাখ ৪০ হাজার ডলার।

গত জুন মাসে ২৫৩ কোটি ৮৬ লাখ ডলার রেমিট্যান্স আসার পর চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে প্রবাসী আয় এসেছিল প্রায় ১৯১ কোটি মার্কিন ডলার, যা গত ১০ মাসের মধ্যে সবচেয়ে কম আয় ছিল।

ওই সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংহতি জানিয়ে প্রবাসী আয় পাঠানো বন্ধ রাখার ঘোষণায় কমেছিল রেমিট্যান্সের প্রবাহ। সে সময় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রবাসীরা সরকার পতন ছাড়া প্রবাসী আয় দেশে পাঠাবেন বলেও বিভিন্ন গ্রুপ পোস্টে তাদের ক্ষোভের কথা জানিয়েছিল। আওয়ামী লীগ সরকার পতনের পরে প্রবাসী আয় এখন ক্রমান্বয়েই বাড়ছে। এরই ধারাবাহিকতায় প্রবাসীরা গত আগস্টে চলতি অর্থবছরের সর্বোচ্চ ২২২ কোটি ১৩ লাখ ২০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স দেশে পাঠায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর