বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
সব প্রস্তুতি সম্পন্ন—২৯৯ আসনে সব ব্যালট পৌঁছেছে জানালো ইসি সচিব দুর্নীতিতে ১৪তম থেকে ১৩তম অবস্থানে বাংলাদেশ ড. ইউনূসসহ সকল উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশ: কার কেমন? নির্বাচনে ৪২ হাজার ৬৫৯টি কেন্দ্র—ঝুঁকিপূর্ণ ৫০ শতাংশ ভয় নয়—সাহসকে সামনে এনে ভোটকেন্দ্রে যান: জাতির উদ্দেশে বাংলাদেশের প্রধান উপদেষ্টা নাগরিকদের দুর্বল রেখে রাষ্ট্রকে শক্তিশালী করা অসম্ভব: তারেক রহমান কুড়িগ্রামে সেনাবাহিনীর হেলিকপ্টার র‌্যাপলিং প্রদর্শন কুড়িগ্রামে ধানের শীষের প্রচারণায় রুহুল কবির রিজভী ভোটের দিন যেসব প্রতিষ্ঠান খোলা, যেগুলো বন্ধ তরুণদের হাতে ভবিষ্যৎ তুলে দেওয়ার অঙ্গীকার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে বললো ডা. শফিকুর রহমান
ত্রয়োদশ সংসদ নির্বাচন:
[caption id="attachment_23460" align="alignnone" width="2560"] Print[/caption]

কুড়িগ্রাম ক্যাসিনো সম্রাট মাইনুল আটক

প্রকাশের সময়: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪

হুমায়ুন কবির সূর্য:

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার অনলাইন ক্যাসিনো সম্রাট মাইনুল ইসলাম যৌথ বাহিনীর অভিযান আটক হয়েছে। আটক মাইনুল ইসলাম (২৭) উপজেলার সন্তোষপুর ইউনিয়নের কুটি নাওডাঙ্গা ধরকারকুটি গ্রামের মাছ বিক্রেতা আমজাদ হােসেনের ছেলে। সােমবার শেষ রাতে অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করে যৌথ বাহিনীর একটি টিম। বিষয়টি নিশ্চিত করেছেন নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুপকুমার সরকার। মাইনুল ইসলাম দীর্ঘদিন যাবৎ অনলাইন ক্যাসিনোর সাথে জড়িত বলে অভিযােগ উঠেছে।

স্থানীয়রা জানান, মাইনুল ইসলামের বাবা একজন মৎস্যজীবী। গত ৩-৪ বছর আগেও তিনি মাছ বিক্রি করে সংসার চালাতেন। তাদের বাড়ি ভিটে ছাড়া তেমন কোনো সম্পদ নেই। ছেলে ২৭ বছর বয়সী যুবক মাইনুলের বৈধ কােনো আয়ের উৎস নেই। শুধুমাত্র অনলাইন ক্যাসিনো দিয়ে রাতারাতি তিনি কােটি কােটি টাকার মালিক বনে গেছেন। এখন তার রয়েছে দামী গাড়ী, কয়েকটি মটরবাইক, স্ত্রীর নাম ৪০ভরি সােনার গহনা, ব্যাংকে দৃশমান কােটি টাকা।

স্থানীয়রা আরও বলেন, মাইনুল ইসলাম দীর্ঘদিন ধরে ক্যাসিনো খেলে অনেক উঠতি বয়সী ও যুবককে নিঃস্ব করে দিয়েছে। এভাবে মাইনুল এখন কােটি কােটি টাকার মালিক। সে স্থানীয় প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক নেতাদের উৎকোচ দিয়ে ক্যাসিনোর ব্যবসা চালু রেখেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে পিস্তলসহ ছবি পোস্ট করেছেন। তার চলাফেরা আর দাপটে এলাকার মানুষ কথা বলতে সাহস পেতেন না।

খােজ নিয়ে জানা গেছে, মাইনুল কিছুদিন আগেও সিরাজগঞ্জ জেলায় তাঁতের কাজ করতেন। সেখান থেকে এলাকায় ফিরে এসে অটােরিকশা চালিয়ে জীবন নির্বাহ করতেন। চলতি বছরর ২৭ জুলাই উপজেলার সন্তোষপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন সে চেয়ারম্যান প্রার্থী হিসেবে চশমা প্রতীক পান। কিন্তু ছাত্র- জনতা বৈষম্য বিরোধী আন্দোলনে সেই নির্বাচন স্থগিত হয়।
নির্বাচনী হলফ নামায় তার দেয়া তথ্যে জানা যায়, তার ব্যাংক জমাকৃত অর্থের পরিমাণ ৬৯ লাখ টাকা আর নগদ অর্থের পরিমাণ ৩ লাখ ৩১ হাজার ৩৩৩ টাকা। স্ত্রীর নামে স্বর্ণালঙ্কার রয়েছে ৪০ ভরি। এসব দৃশ্যমান সম্পত্তি ছাড়াও নামে বেনাম রয়েছে তার অঢেল সম্পত্তি। কুড়ে ঘরের জায়গায় এখন পাকা বাড়ী। রয়েছে বিশাল একটি গরুর খামার, একটি মাছের ঘের। রয়েছে কয়েক একর জমি। ঘুরে বেড়ান স্ত্রীর নামে কেনা ৩৮ লাখ টাকা মূল্যের প্রিমা গাড়ী। যার নম্বর ঢাকা মেট্রো-ঘ-১২-৩১২৪। এছাড়াও রয়েছে কয়েক লাখ টাকার ৫টি মটর বাইক।

এ বিষয় নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুপ কুমার সরকার জানান, আটক মাইনুলক ১৫১ ধারায় (ধর্তব্য অপরাধ নিবারণ কল্প) গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজত পাঠানাে হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর