
মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর দুপুরে কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার হিসেবে যোগদান করেন মোঃ মাহফুজুর রহমান।
এসময় তাকে ফুলেল শুভেচ্ছা ও কুড়িগ্রাম জেলা পুলিশে স্বাগত জানান কুড়িগ্রামের সদ্য বিদায়ী পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোহাম্মদ মহিবুল ইসলাম, কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব এ কে এম ওহিদুন্নবী, রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মোঃ মমিনুল ইসলাম সহ অন্যন্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
কুড়িগ্রাম পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার, কুড়িগ্রাম হিসেবে দায়িত্ব গ্রহণ শেষে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময় করেন কুড়িগ্রাম জেলার নবাগত পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান।
নবাগত পুলিশ সুপারের এ জেলায় যোগদান করায় প্রেসক্লাব রাজারহাটের সভাপতি আব্দুল কুদ্দুস ও সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকতসহ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ অভিনন্দন জানিয়েছেন।
প্রধান সম্পাদক- দিপালী রানী রায়
খামারবাড়ী, ফার্মগেট ঢাকা-১২১৫ ও ট্রাফিক মোড়, রাজারহাট-৫৬১০ থেকে প্রকাশিত। মোবাইল - ০১৭৭৩৩৭৪৩৬২, ০১৩০৩০৩৩৩৭১, নিউজ ইমেইল- dailytolpernews@gmail.com, বিজ্ঞাপন- prohaladsaikot@gmail.com