বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
ভারত থেকে পাইপলাইনে ৫ হাজার টন ডিজেল পৌঁছালো পার্বতীপুরে সভাপতি সফি খান, সাধারণ সম্পাদক মাহফুজার কুড়িগ্রাম প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে কমিটি ঘোষণা কুড়িগ্রামে অটোরিক্সার ধাক্কায় প্রাণ গেল বাই-সাইকেল আরোহীর জ্বালানি সংকট: দু’টি পেট্রোল পাম্প বন্ধ, ভোগান্তিতে কৃষক ও যানবাহন চালক রাজারহাটে একসঙ্গে তিন কন্যা সন্তানের জন্ম, মায়ের দুধের অভাব ও দারিদ্র্যে নবজাতকদের খাবার জোগাড়ই বড় চ্যালেঞ্জ ফাামিলি কার্ডের উদ্বোধন, সাড়ে ৩৭ হাজার নারী পাচ্ছে ফাামিলি কার্ড উলিপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা অনুষ্ঠিত আইএসডিই এর উদ্যোগে কিং সালমান মানবিক সহায়তায় ৬০ হাজার পরিবারে খাবার প্যাকেট বিতরণ অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে বদলগাছী উপজেলা প্রেসক্লাবের সদস্য উজ্জল বহিষ্কার উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
সংসদ নির্বাচন:
https://www.banglaconverter.org/election

ক্রীড়া সাংবাদিক অঘোর মন্ডলের প্রয়াণ

প্রকাশের সময়: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪

সিনিয়র ক্রীড়া সাংবাদিক, ক্রীড়াঙ্গন ও গণমাধ্যমের পরিচিত মুখ অঘোর মন্ডল মারা গেছেন। বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) মারা যান তিনি।

চলতি বছর আগস্টের শুরুর দিকে কিডনিজনিত জটিলতায় ধরা পড়ে অঘোর মন্ডলের। স্বাভাবিকের চেয়ে অনেক বেশি বেড়ে গিয়েছিল ক্রিটিনিন। ডায়ালাইসিসের মাধ্যমে নিয়ন্ত্রণে আসে অনেকটা। তবে সম্প্রতি ডেঙ্গুজ্বরে আক্রান্ত হলে জটিল হয় পরিস্থিতি।-খবর তোলপাড়।

সাধারণ কেবিন থেকে তাকে স্থানান্তর করা হয় আইসিইউতে। দুই সপ্তাহ আগে আইসিইউতেই লাইফ সাপোর্টে নেওয়া হয় তাকে। এই অবস্থাতেই বিদায় নেন দুনিয়া থেকে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর।

তিন দশকেরও বেশি সময় ধরে সাংবাদিকতায় ছিলেন অঘোর মন্ডল। নব্বই দশকে আজকের কাগজ দিয়ে তার সাংবাদিকতার ক্যারিয়ার শুরু। এরপর কাজ করেন ভোরের কাগজে। তার হাত ধরে ক্রীড়া সাংবাদিক হিসেবে আত্মঃপ্রকাশ করেছেন অনেকে।

পত্রিকা ছেড়ে এক সময় যোগ দেন টেলিভিশনে। চ্যানেল আই, দীপ্ত টিভি, এটিএন নিউজে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। সর্বশেষ এটিএন নিউজের মাল্টিমিডিয়ার দায়িত্বে ছিলেন অঘোর মন্ডল।

দেশে-বিদেশে অনেক আন্তর্জাতিক টুর্নামেন্ট কাভার করেছেন তিনি। ক্রীড়া সাংবাদিকতার গণ্ডি পেরিয়ে বার্তা সম্পাদকের দায়িত্বেও পালন করেন অঘোর মন্ডল। শত ব্যস্ততার মাঝেও ক্রীড়া বিষয়ক কলাম লিখতেন তিনি। পাশাপাশি বই লিখেছেন তিনি। ‘এক্সট্রা টাইম’ ও ‘ইনজুরি টাইম’ অঘোর মন্ডলের উল্লেখযোগ্য বই। ছিলেন বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (বিএসজেএ) ভারপ্রাপ্ত সভাপতি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর