রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম
রাজারহাটে তরুণের অভিযান গ্রন্থাগারের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত উলিপুরে জাতীয় পার্টির ৫ নেতাকে অব‌্যাহ‌তি কুড়িগ্রাম জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক হোসেন আলীর ইন্তেকাল ভারত সীমান্তের ৬২ কারখানায় উৎপাদন হচ্ছে ফেনসিডিলের বিকল্প ৪ নেশার সিরাপ ভোটারদের উদ্বুদ্ধ করতে কুড়িগ্রামে ভ্রাম্যমাণ ট্রাকযোগে সংগীতানুষ্ঠান সীমান্তে গুলিবিদ্ধ শেষ অবধি শিশু আফনান মারা গেল প্রেমের সপ্তাহ শুরু, জেনে নেয়া যাক কোন দিন কী দিবস? জেলের ঘানি টানতে পারলো না ঠাকুরগাঁওয়ের সাবেক এমপি রমেশ চন্দ্র সেন হিন্দুদের নিরাপত্তা কোনো দল নয়, রাষ্ট্র দেবে: ড. আতিক মুজাহিদ সরকারের বিবৃতিতে যমুনায় আইনশৃঙ্খলা বাহিনী কোনো গুলি ছোড়েনি
ত্রয়োদশ সংসদ নির্বাচন:
[caption id="attachment_23460" align="alignnone" width="2560"] Print[/caption]

তিন মাসে কোটিপতি বাড়লো প্রায় ৩ হাজার

প্রকাশের সময়: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪

বাংলাদেশে কোটিপতি আমানতকারীর সংখ্যা বেড়েছে। চলতি বছরের জুন প্রান্তিক শেষে ব্যাংকে কোটি টাকার বেশি রয়েছে এমন অ্যাকাউন্টের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৮ হাজার ৭৮৪টি, যা আগের প্রান্তিক মার্চের চেয়ে ২ হাজার ৮৯৪টি বেশি। জুন শেষে ব্যাংক খাতে মোট আমানত দাঁড়িয়েছে ১৮ লাখ ৩৯ হাজার কোটি টাকা।

ব্যক্তি, কোম্পানি ও প্রতিষ্ঠান- সব মিলিয়েই ব্যাংক হিসাবে কোটি টাকা বা এর বেশি টাকা থাকার এ পরিসংখ্যান দাঁড়িয়েছে। বাংলাদেশ ব্যাংকের শিডিউলড ব্যাংকস স্ট্যাটিসটিক্স শীর্ষক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।-খবর তোলপাড়।

হালনাগাদ প্রতিবেদেনের তথ্য অনুযায়ী, চলতি বছরের জুন প্রান্তিক শেষে ব্যাংকে এক কোটির বেশি টাকা রয়েছে, এমন অ্যাকাউন্টধারীর সংখ্যা ১ লাখ ১৮ হাজার ৭৮৪। তিন মাস আগে মার্চ প্রান্তিক শেষে এ সংখ্যা ছিল ১ লাখ ১৫ হাজার ৮৯০। অর্থাৎ কোটি টাকার বেশি আমানতের অ্যাকাউন্ট বেড়েছে ২ হাজার ৮৯৪টি।

তথ্যমতে, জুন শেষে ব্যাংক খাতে মোট ১৮ লাখ ৩৯ হাজার কোটি টাকা আমানতের মধ্যে ৭ লাখ ৭৩ হাজার কোটি টাকার আমানত ১ কোটি টাকার ওপর অ্যাকাউন্টধারীদের, যা মোট আমানতের ৪২ দশমিক শূন্য ৫ শতাংশ।

প্রসঙ্গত, ২০২০ সালের ডিসেম্বর শেষে কোটি টাকার অ্যাকাউন্টের সংখ্যা দাঁড়ায় ৯৩ হাজার ৮৯০টিতে। এরপর ২০২১ সালের ডিসেম্বর বেড়ে তা দাঁড়ায় ১ লাখ ১ হাজার ৯৭৬টিতে এবং ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত সেই হিসাবের সংখ্যা ছিল এক লাখ ৯ হাজার ৯৪৬টি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর