রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম
রাজারহাটে আন্তর্জাতিক নারী দিবস পালিত কুড়িগ্রামে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে বাংলাদেশি নারী হস্তান্তর উলিপুরে রাতের আঁধারে অবৈধভাবে জমির মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা কুড়িগ্রামে ১৫ লাখ টাকার প্যান্ট পিস জব্দ করল বিজিবি রাজারহাটে আলুর বস্তায় মিলল ৯ কেজি গাঁজা ইরানের আইআরজিসি’র নতুন সর্বাধিনায়ক আহমাদ ওয়াহিদি ইরানের জাহাজ থেকে ২০৮ জনকে জীবিত উদ্ধার করল শ্রীলঙ্কা জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন আহ্বান প্রধানমন্ত্রীর গাঁজা সেবনের অপরাধে এক যুবকের ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড সাবেক উপদেষ্টা রিজওয়ানা ও খলিলুরকে গ্রেপ্তারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

বৃষ্টির কারণে পরিত্যক্ত বাংলাদেশ-ভারত দ্বিতীয় দিনের খেলা

প্রকাশের সময়: শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪

বাংলাদেশ ও ভারতের মধ্যকার কানপুর টেস্টে পিছু ছাড়ছে না বৃষ্টি। টেস্ট শুরুর আগেই কানপুরের আকাশে ছিল মেঘের আনাগোনা। এদিকে প্রথম দিনে মাত্র ৩৫ ওভার ব্যাট করার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় দিনেরও পিছু ছাড়ছে না বৃষ্টি। প্রথম দিনের ঘাটতি পোষাতে নির্ধারিত সময় সকাল ১০টার আগেই খেলা শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে তা সম্ভব হয়ে ওঠেনি।

শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৮ টা ৫০ মিনিটে শুরু হয়েছে বৃষ্টি। কিন্তু ম্যাচ অফিসিয়ালরা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছেন, বৃষ্টির কারণে খেলা শুরু হতে দেরি হবে।-খবর তোলপাড়।

আগেই জানা গিয়েছিল বৃষ্টি বাঁধায় পড়বে কানপুর টেস্টে। যার ফলে নির্ধারিত হয়ে টসও অনুষ্ঠিত হয়নি। দিনের শুরুতেই বৃষ্টির কারণে ম্যাচের প্রায় ১ ঘণ্টা কাটা পড়ে। খেলা শুরু হলেও লাঞ্চ বিরতির আগে দ্বিতীয় দফায় হানা দেয় বৃষ্টি। বিরতিতে থেকে ফিরে কয়েক ওভার খেলা গড়াতেই কানপুরের আকাশ আবারও মেঘে ঢেকে যায়।

যে কারণে খেলা বন্ধ রাখতে বাধ্য হয়েছে আম্পায়াররা। দীর্ঘ সময় অপেক্ষা করলেও, বৃষ্টি না থামায় প্রথম দিনের খেলা সমাপ্ত ঘোষণা করেছে আম্পায়ার। প্রথম দিনে ৩৫ ওভার খেলে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১০৭ রান। মুমিনুল হক ৪০ রান এবং ৬ রানে অপরাজিত রয়েছেন মুশফিক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর