রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম
উলিপুরে জাতীয় পার্টির ৫ নেতাকে অব‌্যাহ‌তি কুড়িগ্রাম জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক হোসেন আলীর ইন্তেকাল ভারত সীমান্তের ৬২ কারখানায় উৎপাদন হচ্ছে ফেনসিডিলের বিকল্প ৪ নেশার সিরাপ ভোটারদের উদ্বুদ্ধ করতে কুড়িগ্রামে ভ্রাম্যমাণ ট্রাকযোগে সংগীতানুষ্ঠান সীমান্তে গুলিবিদ্ধ শেষ অবধি শিশু আফনান মারা গেল প্রেমের সপ্তাহ শুরু, জেনে নেয়া যাক কোন দিন কী দিবস? জেলের ঘানি টানতে পারলো না ঠাকুরগাঁওয়ের সাবেক এমপি রমেশ চন্দ্র সেন হিন্দুদের নিরাপত্তা কোনো দল নয়, রাষ্ট্র দেবে: ড. আতিক মুজাহিদ সরকারের বিবৃতিতে যমুনায় আইনশৃঙ্খলা বাহিনী কোনো গুলি ছোড়েনি নিউক্যাসলকে বিদায় করে ফাইনালে সিটি
ত্রয়োদশ সংসদ নির্বাচন:
[caption id="attachment_23460" align="alignnone" width="2560"] Print[/caption]

চর রাজিবপুরে প্রেসক্লাবের নতুন কমিটিতে আতাউর সভাপতি স্বপ্ন সাধারণ সম্পাদক

প্রকাশের সময়: রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪

সংবাদদাতা, রাজিবপুর (কুড়িগ্রাম):

কুড়িগ্রামের চর রাজিবপুরে প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে।

২৯ সেপ্টেম্বর রবিবার সকাল ১১ঘটিকায় চর রাজিবপুর প্রেসক্লাবের আহবায়ক নুরুল আমিন এর সভাপতিত্বে সামাজিক সংগঠন স্বপ্ন ছোঁব ফাউন্ডেশনের কার্যালয়ে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে উপস্থিত সকলের সম্মতিক্রমে নতুন কমিটি গঠন করা হয়। প্রবীণ সাংবাদিক দৈনিক সংবাদ পত্রিকার প্রতিনিধি মোঃ আতাউর রহমানকে সভাপতি ও দৈনিক কালের কণ্ঠ প্রতিনিধি সোহেল রানা স্বপ্নকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন সহ সভাপতি পদে ভোরের কাগজ প্রতিনিধি নুরুল আমিন ও মানবজমিন প্রতিনিধি আলতাফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে দৈনিক বার্তার প্রতিনিধি মতিউর রহমান ও এশিয়ান টেলিভিশনের মুরাদুল ইসলাম মুরাদ, সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক বাংলাদেশ সমাচার প্রতিনিধি রফিকুল ইসলাম, অর্থ ও দপ্তর সম্পাদক পদে দৈনিক প্রথম প্রহর প্রতিনিধি মোখলেছুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক সংবাদপত্র প্রতিনিধি এইচ এস হাসান, সাধারণ সদস্য হিসেবে দৈনিক চারিদিকে প্রতিনিধি সাইফুল ইসলাম ও সিলেট ভোর প্রতিনিধি আরিফ মাহমুদ ইসলাম নির্বাচিত হয়েছেন।

সভায় বক্তারা গণমাধ্যমকর্মীদের কল্যাণে প্রেসক্লাবের সদস্যদের সমসাময়িক বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করেন। এছাড়া জনগণের কল্যাণে ও সমাজ বিনির্মাণে সাংবাদিকরা কর্মদক্ষতার ভূমিকা রাখার প্রত্যয় নিয়ে এগিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।পাশাপাশি সভায় প্রেসক্লাবের উন্নয়নের জন্য একাধিক সিদ্ধান্ত গৃহীত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর