বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম
কুয়াশার সঙ্গে আসছে শৈত্যপ্রবাহ, বাড়বে দুর্ভেোগ ২৮ কুড়িগ্রাম-৪ আসনের “জামায়াতের প্রার্থীর বিরুদ্ধে” তথ্য গোপনের অভিযোগ উঠেছে বদলগাছী উপজেলা প্রেসক্লাবের অভিষেক মোটরসাইকেল কিনে না দেয়ায় গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করলো স্কুলছাত্র নড়াইলে ইট ভাটায় অভিযানে ২ লাখ টাকা জরিমানা নাগরিকদের ইরান ছাড়তে বলল ভারত ভূমিকম্পজনিত ক্ষয়ক্ষতি এড়াতে ১০ সুপারিশ দিরো এডাব ও ক্যাপস রাজারহাটে লাঠিয়ালের পাঠ সার্বজনীন মহাদেব মন্দিরে মহাদেব পূজা ও মিলন মেলা অনুষ্ঠিত রাজারহাটে গলায় রশি দিয়ে দুই সন্তানের জননীর আত্মহত্যা কু‌ড়িগ্রা‌মে ট্রা‌কের ধাক্কার সাবেক সেনা সদস্যর মৃত‌্যু, ছে‌লে আহত
শোকার্ত:

গুলিবিদ্ধ অভিনেতা গোবিন্দা!

প্রকাশের সময়: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪

বলিউড অভিনেতা গোবিন্দা নিজের রিভলভারের গুলিতে আহত হয়েছেন। এ অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গেছে, মঙ্গলবার সাতসতালে শুটিংয়ে বের হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। অভিনেতার পায়ে গুলি লেগেছে। সেটাও আবার নিজের রিভলভার থেকে। এরপরই তড়িঘড়ি তাকে মুম্বাইয়ের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।-বিনোদন তোলপাড়।

এদিন ভোর ৫টা নাগাদ ঘটনাটি ঘটে। সূত্রের খবর, সেই সময় অভিনেতা তথা শিবসেনা নেতা বাড়ি থেকে বের হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। তখনই নিজের বন্দুক পরিষ্কার করার সময়ে ভুলবশত গুলি বেরিয়ে তার হাঁটুতে লাগে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন গোবিন্দা। যন্ত্রণায় কাতরাতে থাকেন। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়।

মুম্বাইয়ের এক হাসপাতালের ক্রি টিকাল কেয়ার বিভাগে ভর্তি রয়েছেন গোবিন্দা। হাসপাতাল সূত্রের খবর, অভিনেতার শরীর থেকে অনেকটা রক্তপাত হয়েছে। আপাতত গোবিন্দাকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকেরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর