মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনাম
রাজারহাটে আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস’২০২৫ পালিত রাজারহাটে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস রাজারহাটে চাইল্ড নট ব্রাইড প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত স্ত্রীসহ মুক্তিযোদ্ধা হত্যা, অজ্ঞাতনামাদের আসামি করে মামলা কুড়িগ্রামে ফিস্টুলা নির্মূল বিষয়ে সাংবাদিকদের কর্মশালা ফুলবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ধান বীজ ও সার বিতরণ রাজারহাটে তিস্তার চরাঞ্চলের ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ শিক্ষকরা সাংবাদিকতা ও ওকলাতি করতে পারবে না সংশোধিত এমপিও নীতিমালা প্রকাশ কুড়িগ্রামে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর শুভ উদ্বোধন ‘অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ ত্রয়োদশ সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার লক্ষে সকলের সহযোগীতা চাইলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ
বিজ্ঞাপন দিন- নিজের এবং প্রতিষ্ঠানের প্রচার করুন:
আগামী ১০ ডিসেম্বর(বুধবার) পাক্ষিক ‘আলোকিত রাজারহাট’ এর বিশেষ সংখ্যা প্রকাশিত হবে। আপনি/আপনার প্রতিষ্ঠানের সারাদেশব্যাপী প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে পারেন। যোগাযোগ করুন পাক্ষিক ‘আলেকিত রাজারহাট’ ট্রাফিক মোড়, রাজারহাট অথবা ০১৭১৯০-২৬৭০০(প্রহলাদ মন্ডল সৈকত), ০১৭৩৭-১৬৯৪৬৩(দিপালী রানী রায়, ০১৩৪১-৯২৬৮২১(মোস্তফা কামাল)

বিরল ‘অগ্নিবলয়’ তৈরি করবে সূর্যগ্রহণ

প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪

চলতি বছরের সূর্যগ্রহণটি দক্ষিণ আমেরিকার কিছু অংশে দৃশ্যমান হবে। বিজ্ঞানীরা বলছেন, এটি একটি বিরল ‘অগ্নিবলয়’ তৈরি করবে৷

স্থানীয় সময় বুধবার সূর্যগ্রহণের পথটি উত্তর প্রশান্ত মহাসাগরে শুরু হয়ে ল্যতিন আমেরিকার আন্দিজ ও প্যাতাগোনিয়া অঞ্চল অতিক্রম করে আটলান্টিকে শেষ হবে। নাসা জানায়, গ্রহণটি গ্রিনিচ মান সময় ১৭টা থেকে ২০টা ৩০ মিনিট পর্যন্ত প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে চলবে।-খবর তোলপাড়।

তবে ফ্রান্সের প্যারিস অবজারভেটরির আইএমসিসিই ইনস্টিটিউট জানায়, ‘অগ্নিবলয়’ সৃষ্টির ঘটনাটি মাত্র কয়েক মিনিট স্থায়ী হবে বলে আশা করা হচ্ছে, যা গ্রিনিচ মান সময় ১৮টা ৪৫ মিনিটের কাছাকাছি ঘটবে।

এই বছর চাঁদ পৃথিবী থেকে স্বাভাবিকের চেয়ে বেশি দূরে থাকবে, তাই চিলি ও আর্জেন্টিনার কিছু অংশে ‘সূর্য থেকে আসা এক ধরনের আলোর বলয়’ প্রত্যক্ষ করতে সক্ষম হবেন। চাঁদ সূর্যের সামনে দিয়ে যাওয়ার সাথে সাথে বলয়ের আগে এবং পরে একটি ‘অর্ধচন্দ্রাকার সূর্য’ দৃশ্যমান হবে।

বলিভিয়া, পেরু, প্যারাগুয়ে, উরুগুয়ে, ব্রাজিলের কিছু অংশ, মেক্সিকো, নিউজিল্যান্ড এবং প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরের বেশ কয়েকটি দ্বীপ থেকে আংশিক গ্রহণ দৃশ্যমান হবে বলে জানিয়েছে নাসা।

মহাকাশ সংস্থা এবং ইনস্টিটিউটগুলো খালি চোখে গ্রহণ দেখার বিরুদ্ধে সতর্ক করে বলেছে যে এটি রেটিনার অপূরণীয় ক্ষতি করতে পারে। সাধারণ সানগ্লাস এ ক্ষেত্রে পর্যাপ্ত সুরক্ষা প্রদান করে না।

নাসা ও আইএমসিইই’র মতে একমাত্র নিরাপদ পদ্ধতি হলো প্রত্যয়িত বিশেষ গ্রহণ চশমা ব্যবহার করা, অথবা একটি পিচবোর্ডের শীটে একটি পিনহোলের মধ্য দিয়ে পরোক্ষভাবে গ্রহণ হওয়া সূর্যের ছবিকে একটি দ্বিতীয় কার্ডবোর্ডের শীটে প্রক্ষেপণ করা।

পরবর্তী আংশিক সূর্যগ্রহণটি ঘটবে ২০২৫ সালের ২০ মার্চ, যা মূলত পশ্চিম উত্তর আমেরিকা, ইউরোপ ও উত্তর-পশ্চিম আফ্রিকা থেকে দৃশ্যমান হবে। সূত্র: বাসস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর