বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
ভারত থেকে পাইপলাইনে ৫ হাজার টন ডিজেল পৌঁছালো পার্বতীপুরে সভাপতি সফি খান, সাধারণ সম্পাদক মাহফুজার কুড়িগ্রাম প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে কমিটি ঘোষণা কুড়িগ্রামে অটোরিক্সার ধাক্কায় প্রাণ গেল বাই-সাইকেল আরোহীর জ্বালানি সংকট: দু’টি পেট্রোল পাম্প বন্ধ, ভোগান্তিতে কৃষক ও যানবাহন চালক রাজারহাটে একসঙ্গে তিন কন্যা সন্তানের জন্ম, মায়ের দুধের অভাব ও দারিদ্র্যে নবজাতকদের খাবার জোগাড়ই বড় চ্যালেঞ্জ ফাামিলি কার্ডের উদ্বোধন, সাড়ে ৩৭ হাজার নারী পাচ্ছে ফাামিলি কার্ড উলিপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা অনুষ্ঠিত আইএসডিই এর উদ্যোগে কিং সালমান মানবিক সহায়তায় ৬০ হাজার পরিবারে খাবার প্যাকেট বিতরণ অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে বদলগাছী উপজেলা প্রেসক্লাবের সদস্য উজ্জল বহিষ্কার উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
সংসদ নির্বাচন:
https://www.banglaconverter.org/election

বাংলাদেশে ডেঙ্গুতে এক সপ্তাহে প্রাণ গেল ৩৪ জনের

প্রকাশের সময়: শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪

বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। মৃত্যুর পাশাপাশি আক্রান্তের সংখ্যাও বাড়ছে পাল্লা দিয়ে। হাসপাতালগুলোতে রোগীদের ভর্তি হওয়ার সংখ্যা আগের তুলনায় বেড়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনের তথ্যমতে, চলতি সপ্তাহে (শনি-শুক্রবার) ডেঙ্গুতে ৩৪ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছেন ছয় হাজার ৭৩৩ জন।-খবর তোলপাড়।

গত সাত দিনের পরিসংখ্যান অনুযায়ী, ২৮ সেপ্টেম্বর ডেঙ্গুতে সাতজনের মৃত্যু এবং ৮৬০ জন হাসপাতালে, ২৯ সেপ্টেম্বর আটজনের মৃত্যু এবং এক হাজার ২২১ জন হাসপাতালে, ৩০ সেপ্টেম্বর পাঁচজনের মৃত্যু এবং এক হাজার ১৫২ জন হাসপাতালে, ১ অক্টোবর তিনজনের মৃত্যু এবং এক হাজার ১৪৪ জন হাসপাতালে, ২ অক্টোবর আটজনের মৃত্যু এবং এক হাজার ১৭ জন হাসপাতালে, ৩ অক্টোবর তিনজনের মৃত্যু এবং এক হাজার ২২ জন হাসপাতালে এবং ৪ অক্টোবর কারও মৃত্যু না হলেও ৩১৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৪ হাজার ৪৩৮ জন। এরমধ্যে ছাড়পত্র পেয়েছেন ৩০ হাজার ৭৮৮ জন। মারা গেছেন ১৭৭ জন।

পরিস্থিতি শিগগিরই নিয়ন্ত্রণ করা না গেলে অক্টোবরে আরও ভয়াবহ আকার ধারণ করবে ডেঙ্গুর প্রকোপ- এমন কথা বলছেন বিশেষজ্ঞরা।

বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ড. আতিকুর রহমান জানান, ডেঙ্গু এখন সিজনাল নেই, সারা বছরই হচ্ছে। বৃষ্টি শুরু হলে এটা বাড়ছে। ডেঙ্গু প্রতিরোধে মশা নিরোধক ওষুধ ব্যবহারের পাশাপাশি সিটি করপোরেশনে পক্ষ থেকে সব জায়গায় প্রচার-প্রচারণা চালাতে হবে। একইসঙ্গে সবাইকে সচেতন থাকতে হবে।

উল্লেখ্য, ২০২৩ সালে দেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী আক্রান্ত এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর