বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
সব প্রস্তুতি সম্পন্ন—২৯৯ আসনে সব ব্যালট পৌঁছেছে জানালো ইসি সচিব দুর্নীতিতে ১৪তম থেকে ১৩তম অবস্থানে বাংলাদেশ ড. ইউনূসসহ সকল উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশ: কার কেমন? নির্বাচনে ৪২ হাজার ৬৫৯টি কেন্দ্র—ঝুঁকিপূর্ণ ৫০ শতাংশ ভয় নয়—সাহসকে সামনে এনে ভোটকেন্দ্রে যান: জাতির উদ্দেশে বাংলাদেশের প্রধান উপদেষ্টা নাগরিকদের দুর্বল রেখে রাষ্ট্রকে শক্তিশালী করা অসম্ভব: তারেক রহমান কুড়িগ্রামে সেনাবাহিনীর হেলিকপ্টার র‌্যাপলিং প্রদর্শন কুড়িগ্রামে ধানের শীষের প্রচারণায় রুহুল কবির রিজভী ভোটের দিন যেসব প্রতিষ্ঠান খোলা, যেগুলো বন্ধ তরুণদের হাতে ভবিষ্যৎ তুলে দেওয়ার অঙ্গীকার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে বললো ডা. শফিকুর রহমান
ত্রয়োদশ সংসদ নির্বাচন:
[caption id="attachment_23460" align="alignnone" width="2560"] Print[/caption]

ব্রহ্মপুত্র নদে নিখোঁজ যুব‌কের হ‌দিস মে‌লে‌নি

প্রকাশের সময়: শনিবার, ৫ অক্টোবর, ২০২৪

আঞ্চ‌লিক সংবাদদাতা, কু‌ড়িগ্রাম:

চিলমারী নদীবন্দর ঘুরতে এসে ব্রহ্মপুত্র নদে ডু‌বে সাইদুর রহমান সোহান(২২)না‌মে এক যুবক নি‌খোঁজ হ‌য়ে‌ছেন। নি‌খোঁ‌জের ২৪ ঘণ্টা অ‌তিবা‌হিত হ‌লেও তার কোনো সন্ধান পাওয়া যায়‌নি।

সোহান রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ জুম্মাপাড়া এলাকার রাজা মিয়ার ছেলে। গত শুক্রবার(৪ অ‌ক্টোবর) বি‌কে‌লে ক‌য়েকজন বন্ধুসহ চিলমারী নদীবন্দর রমনা ঘাটে ঘুরতে আসেন তারা। এ সময় বন্ধুরা মি‌লে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নাম‌লে পা‌নির স্রো‌তে সাইদুর রহমান সোহান ডু‌বে যান। ২৪ ঘণ্টা পে‌রি‌য়ে গে‌লেও নি‌খোঁজ যুব‌কের হ‌দিস মে‌লে‌নি।

রংপুর থেকে চারজনের একটি ডুবুরি দল উদ্ধার অ‌ভিযান অব‌্যাহত রে‌খে‌ছে ব‌লে চিলমারী ফায়ার সার্ভিস অ‌্যান্ড সি‌ভিল ডি‌ফেন্স সূত্র নি‌শ্চিত ক‌রে‌ছে।

চিলমারী নৌ পুলিশ ফাঁড়ির উপ-প‌রিদর্শক (এসআই) ফেরদৌস আলম জানান, শ‌নিবার সকাল থেকেই বৃষ্টির মধ্যেই উদ্ধার কাজ চলমান ছিল। বৈরি আবহাওয়ার কারণে উদ্ধার অ‌ভিযান বন্ধ রয়েছে৷ আবহাওয়া ঠিক হলে, আবারো অভিযান পরিচালনা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর