সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
এনসিপিসহ ৩টি দলের নতুন নির্বাচনী জোট ঘোষণা ৫ বছরের প্রেমের ইতি, বিয়ে হচ্ছে না স্মৃতি–পলাশের ঢাকায় আসবে ফিফা বিশ্বকাপ ট্রফি সুন্দর ভবিষ্যৎ গড়তে গুণগত শিক্ষার বিকল্প নাই জানালো রংপুরে পররাষ্ট্র উপদেষ্টা কুড়িগ্রামে হাজীদের নিয়ে গঠিত ‘যিয়ারাতুল হারামাইন’ সংগঠনের প্রথম বছর পূর্তি পালিত নির্বাচন যত বিলম্ব হবে সংকট তত বাড়বে বললো কুড়িগ্রামে মাহমুদুর রহমান মান্না কুড়িগ্রামে স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত এমপিও স্থগিত, স্বীকৃতি বাতিল হচ্ছে যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের বিদেশ থেকে পোস্টাল ভোট দিতে নিবন্ধন করেছেন ২ লাখ ২৩ হাজার প্রবাসী ১১৮১ কোটি ৫০ লাখ টাকার জনস্বাস্থ্য প্রকল্প ঝুলছে
বিজ্ঞাপন দিন- নিজের এবং প্রতিষ্ঠানের প্রচার করুন:
আগামী ১০ ডিসেম্বর(বুধবার) পাক্ষিক ‘আলোকিত রাজারহাট’ এর বিশেষ সংখ্যা প্রকাশিত হবে। আপনি/আপনার প্রতিষ্ঠানের সারাদেশব্যাপী প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে পারেন। যোগাযোগ করুন পাক্ষিক ‘আলেকিত রাজারহাট’ ট্রাফিক মোড়, রাজারহাট অথবা ০১৭১৯০-২৬৭০০(প্রহলাদ মন্ডল সৈকত), ০১৭৩৭-১৬৯৪৬৩(দিপালী রানী রায়, ০১৩৪১-৯২৬৮২১(মোস্তফা কামাল)

রাজারহাটে পুত্রবধূর মৃত্যুর খবর শুনে শাশুড়ির মৃত্যু

প্রকাশের সময়: মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

সংবাদদাতা, রাজারহাট (কুড়িগ্রাম):

কুড়িগ্রামের রাজারহাটে ৬ ঘন্টার ব্যবধানে পুত্রবধূর মৃত্যুর খবর পেয়ে শাশুড়ির মৃত্যু হয়েছে। একই মাঠে পৃথক জানাজা দিয়ে পাশাপাশি কবর দেয়া হয়েছে পুত্রবধূ-শাশুড়ির। এঘটনায় এলাকায় শোকের ছায়া পড়েছে।

মর্মান্তিক ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার (৮অক্টোবর) উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের চেতনা গ্রামে।

মৃতের পরিবার ও এলাকাবাসীরা জানান, উপজেলার ঘড়িয়ালডাঁঙ্গা ইউনিয়নের চেতনা গ্রামের জাহাঙ্গীর আলম বকসীর স্ত্রী আক্তারুন্নাহার ময়না (৫০) অসুস্থ হলে ৭অক্টোবর সোমবার রাত ৮ টায় দিকে তাকে রংপুর মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিন রাত ২ টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।

পরে হাসপাতাল থেকে ভোরে লাশ বাড়িতে নিয়ে আসা হয়। এ সময় স্বজনদের কান্নাকাটি ও মৃত্যুর খবর পেয়ে আক্তারুন্নাহারের অসুস্থ শাশুড়ি কোহিনুর বেগম আলো (৯০)ও মঙ্গলবার (৮অক্টোবর) সকাল সাড়ে ৮টায় মারা যান।

মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় স্থানীয় পুটিকাটা ঈদগাহ মাঠে পুত্রবধূ আক্তারুন্নাহার এর জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন সম্পন্ন হয়। এছাড়া ওইদিন বিকাল ৫ টায় একই মাঠে শাশুড়ি কোহিনুর বেগমের জানাজা শেষে পুত্রবধুর কবরের পাশে শাশুড়ির লাশ দাফন সম্পন্ন করা হয়।

ঘড়িয়াল ডাঁঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল কুদ্দুস প্রামাণিক এর সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর