বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
সব প্রস্তুতি সম্পন্ন—২৯৯ আসনে সব ব্যালট পৌঁছেছে জানালো ইসি সচিব দুর্নীতিতে ১৪তম থেকে ১৩তম অবস্থানে বাংলাদেশ ড. ইউনূসসহ সকল উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশ: কার কেমন? নির্বাচনে ৪২ হাজার ৬৫৯টি কেন্দ্র—ঝুঁকিপূর্ণ ৫০ শতাংশ ভয় নয়—সাহসকে সামনে এনে ভোটকেন্দ্রে যান: জাতির উদ্দেশে বাংলাদেশের প্রধান উপদেষ্টা নাগরিকদের দুর্বল রেখে রাষ্ট্রকে শক্তিশালী করা অসম্ভব: তারেক রহমান কুড়িগ্রামে সেনাবাহিনীর হেলিকপ্টার র‌্যাপলিং প্রদর্শন কুড়িগ্রামে ধানের শীষের প্রচারণায় রুহুল কবির রিজভী ভোটের দিন যেসব প্রতিষ্ঠান খোলা, যেগুলো বন্ধ তরুণদের হাতে ভবিষ্যৎ তুলে দেওয়ার অঙ্গীকার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে বললো ডা. শফিকুর রহমান
ত্রয়োদশ সংসদ নির্বাচন:
[caption id="attachment_23460" align="alignnone" width="2560"] Print[/caption]

আমার দেশ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মাহমুদুর রহমান

প্রকাশের সময়: মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

অবশেষে বহুদিন পর আমার দেশ পত্রিকার প্রকাশক ও সম্পাদক হলেন ড. মাহমুদুর রহমান। এতদিন প্রকাশক ছিলেন হাসপত আলী এবং ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন মাহমুদুর রহমান। এতদিন প্রকাশক পাল্টানোর আবেদন করলেও আওয়ামী লীগ সরকার তাতে সাড়া দেয় নি।

মঙ্গলবার (৮ অক্টোবর) ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ে উপস্থিত হয়ে প্রকাশক হিসেবে ডিক্লেয়ারেশনে স্বাক্ষর করেন মাহমুদুর রহমান। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি এবং দৈনিক আমার দেশের নগর সম্পাদক মুহাম্মদ আবদুল্লাহ এই তথ্য জানিয়েছেন।-খবর তোলপাড়।

তিনি অভিযোগ করে বলেন, যথাযথ প্রক্রিয়ায় আবেদন করার পরও বিগত সময় আওয়ামী সরকার আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক পরিবর্তন করেনি।

গত ২৭ সেপ্টেম্বর দেশে ফিরেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। প্রায় সাড়ে পাঁচ বছর প্রবাসে নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফেরেন তিনি।

আওয়ামী লীগের শাসনামলে মাহমুদুর রহমানের বিরুদ্ধে সারাদেশে ১২৪টির বেশি মামলা হয়। একটি মামলায় মাহমুদুর রহমান ও তার স্ত্রীকে সাত বছর কারাদণ্ড দেন আদালত। মামলায় তাকে কারা নির্যাতনও ভোগ করতে হয়। দেশে ফেরার পর তাকে কারাগারেও যেতে হয়েছিল। তবে পাঁচ দিনের মাথায় তিনি জামিনে মুক্ত হন।

প্রথম দফায় ২০১০ সালের জুন মাসে ও দ্বিতীয় দফায় ২০১৩ সালের এপ্রিলে মাহমুদুর রহমানকে গ্রেফতার করে পুলিশ এবং তার সম্পাদিত আমার দেশ পত্রিকা বন্ধ করে দেয় আওয়ামী লীগ সরকার।

দৈনিক আমার দেশের যাত্রা ২০০৪ সালে। পত্রিকাটির মালিক ছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব এবং সাবেক সংসদ সদস্য মোসাদ্দেক আলী ফালু। ওয়ান-ইলেভেন পরবর্তী সময়ে ফালু কারাগারে গেলে এক পর্যায়ে পত্রিকাটির মালিকানা পরিবর্তন হয়। দায়িত্ব নেন জাতীয় বিনিয়োগ বোর্ডের সাবেক চেয়ারম্যান মাহমুদুর রহমান। ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে শুরুর দিকে সরকারের সমালোচনায় মুখর ছিল দৈনিক আমার দেশ। এতে পত্রিকাটি সরকারবিরোধীদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পায়। তবে রোষানলে পড়ে আওয়ামী লীগ সরকারের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর