মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

বাংলাদেশে মুক্তি ভারতের ‘স্ত্রী ২’

প্রকাশের সময়: বুধবার, ৯ অক্টোবর, ২০২৪

ভারতের আলোচিত সিনেমা ‘স্ত্রী ২’ বাংলাদেশে মুক্তি পাচ্ছে। শ্রদ্ধা কাপুর ও রাজকুমার রাও অভিনীত সিনেমাটি ভারতের বক্স অফিসে দাপটের সঙ্গে ব্যবসার পাশাপাশি একের পর এক রেকর্ড গড়েছে। এই সিনেমাটি বাংলাদেশে আমদানি করছে ‘দি অভি কথাচিত্র’। আগামী ২৫ অক্টোবর প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাবার সম্ভাবনা আছে।

‘স্ত্রী ২’ সিনেমা আমদানির বিপরীতে বাংলাদেশের ‘প্রহেলিকা’ ভারতে যাচ্ছে।-বিনোদন তোলপাড়।

অমর কৌশিক পরিচালিত ‘স্ত্রী ২’ সিনেমায় বরুণ ধাওয়ান ও অক্ষয় কুমার ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন।

২০১৮ সালে মুক্তি পেয়েছিল স্ত্রী। ছবির সিক্যুয়েল ঘিরে প্রত্যাশার পারদ ছিল তুঙ্গে। সেই প্রত্যাশা ছাপিয়ে যেতে সক্ষম হয়েছেন শ্রদ্ধা, রাজকুমার, পঙ্কজ ত্রিপাঠি, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও অপারশক্তি খুরানারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর