শিরোনাম
শোকার্ত:
দুর্গাপূজা উপলক্ষে নিয়ন্ত্রণ কক্ষ চালু, জরুরি সেবা ০১৭৬৬৮৪৩৮০৯
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিয়ন্ত্রণ কক্ষ চালু করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। একই সাথে আইনশৃঙ্খলা পরিস্থিতি কোনোরূপ বিঘ্ন ঘটলে নিয়ন্ত্রণ কক্ষের জরুরি ফোন নম্বরও চালু করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) থেকে নিয়ন্ত্রণ কক্ষের কার্যক্রম শুরু হয়েছে এবং যা আগামী সোমবার (১৪ অক্টোবর) পর্যন্ত চলবে।-খবর তোলপাড়।
বুধবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রশাসন-২ শাখা হতে এসংক্রান্ত পত্র জারি করা হয়েছে।
এতে বলা হয়, পূজা উদযাপনকালীন সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি কোনোরূপ বিঘ্ন ঘটলে নিয়ন্ত্রণ কক্ষের ০১৭৬৬৮৪৩৮০৯ নম্বরে অবহিত করতে বলা হয়েছে।
এছাড়া বাংলাদেশ সচিবালয়ের ৬ নম্বর ভবনে ১৪ তলায় ১৪২৪ নম্বর কক্ষেও সরাসরি তথ্য প্রদান করা যাবে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের একজন সিনিয়র সহকারী সচিবকে এই নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্ব দেয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর









Chief Editor-Dipali Rani Roy