রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম
রাজারহাটে তরুণের অভিযান গ্রন্থাগারের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত উলিপুরে জাতীয় পার্টির ৫ নেতাকে অব‌্যাহ‌তি কুড়িগ্রাম জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক হোসেন আলীর ইন্তেকাল ভারত সীমান্তের ৬২ কারখানায় উৎপাদন হচ্ছে ফেনসিডিলের বিকল্প ৪ নেশার সিরাপ ভোটারদের উদ্বুদ্ধ করতে কুড়িগ্রামে ভ্রাম্যমাণ ট্রাকযোগে সংগীতানুষ্ঠান সীমান্তে গুলিবিদ্ধ শেষ অবধি শিশু আফনান মারা গেল প্রেমের সপ্তাহ শুরু, জেনে নেয়া যাক কোন দিন কী দিবস? জেলের ঘানি টানতে পারলো না ঠাকুরগাঁওয়ের সাবেক এমপি রমেশ চন্দ্র সেন হিন্দুদের নিরাপত্তা কোনো দল নয়, রাষ্ট্র দেবে: ড. আতিক মুজাহিদ সরকারের বিবৃতিতে যমুনায় আইনশৃঙ্খলা বাহিনী কোনো গুলি ছোড়েনি
ত্রয়োদশ সংসদ নির্বাচন:
[caption id="attachment_23460" align="alignnone" width="2560"] Print[/caption]

ময়মনসিংহে সাংবাদিককে কুপিয়ে হত্যা

প্রকাশের সময়: শনিবার, ১২ অক্টোবর, ২০২৪

সংবাদদাতা, ময়মনসিংহ:

ময়মনসিংহে দিনের বেলায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রে আঘাতে নিহত হয়েছেন স্বপন ভদ্র (৫৫) নামে এক সাংবাদিক। এ ঘটনার পর থেকে ঘাতক সাগর পলাতক রয়েছে। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে শম্ভুগঞ্জের মাঝিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সাইফুল ইসলাম হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত স্বপন ভদ্র শম্ভুগঞ্জের মাঝিপাড়া এলাকায় বসবাস করতেন। তিনি তারাকান্দা উপজেলার কাকনি ইউনিয়নের জগেশ চন্দ্র ভদ্রের ছেলে। তিনি তারাকান্দা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ছিলেন। একসময় তিনি স্থানীয় দৈনিক পত্রিকায় কাজ করতেন।

আর ঘাতক সাগর মাঝিপাড়া এলাকার বাবুল মিয়ার ছেলে। সে মাদকাসক্ত ছিল বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সাংবাদিক স্বপন ভদ্র জমি বেচাকেনার কাজ করতেন। ঘটনার দিন সকালে সাগরসহ তিনজন সাংবাদিক স্বপন ভদ্রকে মাঝিপাড়ার বাসা থেকে ডেকে বের করেন। বের হতেই সাগর স্বপন ভদ্রের হাতে কোপ দেয়। এসময় সময় স্বপন ভদ্র দৌড়ে পালানোর চেষ্টা করে। দৌড়ে পালানোর সময় সে পড়ে যায়। এসময় সাগর তার ঘাড়ে কোপ দেয়। এতে স্বপন ভদ্র গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সাইফুল ইসলাম বলেন, কেন বা কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, তা জানার চেষ্টা চলছে। ঘাতক সাগর মাদকাসক্ত ছিল। তাকে গ্রেপ্তারে চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর