শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম
এ বছরেই রাজারহাট রেল স্টেশন প্লাটফর্ম নির্মাণ, যাত্রী ছাউনি, লুপ লাইন চালুর ব্যবস্থা করা হবে: রাজারহাটে রেলের মহাপরিচালক নির্বাচনের প্রচারে প্রতিশ্রুতির ফুলঝুরি প্রার্থীদের কেরানীগঞ্জে গুলিবিদ্ধ বিএনপি নেতা, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে খেলবে কারা নির্বাচনে জিততে পারবে না জামায়াত জানালো ভারতের সাবেক হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা রংপুরে বাংলাদেশ প্রেস কাউন্সিলের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত উলিপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার নড়াইলে কাভার্ড ভ্যান ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত গণভোটের পঞ্চগড়-০২ আসনের অ্যাম্বাসেডর হলো এনসিপির শিশির আসাদ উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
শোকার্ত:

‘বিদায় অভিনেতা শাহরিয়ার নাজিম জয়’

প্রকাশের সময়: সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪

বৈষম্যবিরোধী আন্দোলনে অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়ের নিরব ভূমিকার কারণে অনেকটাই হেনস্তা হতে হয়েছে। এরই মধ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হত্যাচেষ্টা মামলার আসামিও করা হয়েছে তাকে। এছাড়া নানা বিতর্কের কারণে শোবিজাঙ্গনেও নাকি কাজ হারাচ্ছেন তিনি।জয় নিজের সম্পর্কে নিজেই আক্ষেপ করে বলেন, তাহলে কি ধরেই নেব, বিদায় অভিনেতা শাহরিয়ার নাজিম জয়।

জয়ের প্রশ্ন, তার আসলে অপরাধ কী? তিনি বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের সফলতার পর একমাত্র আমিই শিল্পী হিসেবে বহুবার কথা বলেছি এবং আমার অবস্থান পরিষ্কার করেছি।-বিনোদন তোলপাড়।

এদিকে জয়ের দাবি, গত ১০ অক্টোবর ‘ত্রিভুজ’ নামের একটি ওয়েব ফিল্মে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তিনি। তবে অন্যতম প্রধান একটি চরিত্রে কাজ করলেও সিরিজটির প্রচারণায় তাকে রাখা হয়নি।

বিষয়টি নিয়ে জয় অভিযোগ করেন, এই ফিল্মটিতে বাকি সবার মতো আমিও একটি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছি। আমার পরিচালক এবং প্রযোজক ও সহশিল্পীরা আমার অভিনয়ে সন্তুষ্ট হয়েছেন। কিন্তু সিনেমাটির কোনো প্রমোশনে আমার ছবি ব্যবহার করা হয়নি এবং আমাকে ট্রেলারেও ব্যবহার করা হয়নি।

জয় বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে খুব ছোট ছোট ব্যাপারকে বড় বানিয়ে আমাকে নিয়ে ট্রল করে আজকে আমার রিজিক কেড়ে নিলেন। কারণ এই কাজ আমার রিজিক। পোস্টারে আমার ছবি না থাকা প্রমাণ করে অভিনয় জগতে আমার ভবিষ্যৎ কী!

অন্যদিকে রায়হান রাফির প্রথম ওয়েব সিরিজ ‘ব্ল্যাক মানি’ নির্মাণের ঘোষণা এসেছে। অনুমান করা যায়, এটি বেশ বড় পরিসরের কাজ হতে যাচ্ছে। যেখানে অনেক আগে থেকেই কাজ করার কথা জয়ের। কিন্তু শুটিং ঘোষণার আগেই অস্পষ্ট কারণে বাদ পড়েছেন তিনি।

সেই প্রসঙ্গ টেনে জয় বলেন, একদিন রাফি ফোন করে বলল কর্তৃপক্ষ বলেছে আপাতত আপনাকে এভয়েড করতে। অথচ তিন মাস ধরে আমি রাফির এই কাজটা করার স্বপ্নে ছিলাম। তাহলে কি ধরেই নেব, বিদায় অভিনেতা শাহরিয়ার নাজিম জয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর