মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম
রাজারহাটে আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস’২০২৫ পালিত রাজারহাটে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস রাজারহাটে চাইল্ড নট ব্রাইড প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত স্ত্রীসহ মুক্তিযোদ্ধা হত্যা, অজ্ঞাতনামাদের আসামি করে মামলা কুড়িগ্রামে ফিস্টুলা নির্মূল বিষয়ে সাংবাদিকদের কর্মশালা ফুলবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ধান বীজ ও সার বিতরণ রাজারহাটে তিস্তার চরাঞ্চলের ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ শিক্ষকরা সাংবাদিকতা ও ওকলাতি করতে পারবে না সংশোধিত এমপিও নীতিমালা প্রকাশ কুড়িগ্রামে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর শুভ উদ্বোধন ‘অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ ত্রয়োদশ সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার লক্ষে সকলের সহযোগীতা চাইলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ
বিজ্ঞাপন দিন- নিজের এবং প্রতিষ্ঠানের প্রচার করুন:
আগামী ১০ ডিসেম্বর(বুধবার) পাক্ষিক ‘আলোকিত রাজারহাট’ এর বিশেষ সংখ্যা প্রকাশিত হবে। আপনি/আপনার প্রতিষ্ঠানের সারাদেশব্যাপী প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে পারেন। যোগাযোগ করুন পাক্ষিক ‘আলেকিত রাজারহাট’ ট্রাফিক মোড়, রাজারহাট অথবা ০১৭১৯০-২৬৭০০(প্রহলাদ মন্ডল সৈকত), ০১৭৩৭-১৬৯৪৬৩(দিপালী রানী রায়, ০১৩৪১-৯২৬৮২১(মোস্তফা কামাল)

কুড়িগ্রামে আয়েশা আবেদ ফাউন্ডেশনে জেন্ডার প্রশিক্ষণ পরির্দশন করলেন উপজেলা নির্বাহী অফিসার

প্রকাশের সময়: মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪

 

জেলা সংবাদদাতা, কুড়িগ্রাম:

জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারিটি কমসূচির পরিচালনায় কুড়িগ্রাম সদরের আয়েশা আবেদ ফাউন্ডেশন এর বিভিন্ন সাব-সেন্টারের ইনচার্জদের অংশগ্রহনে “জেন্ডার সর্ম্পক উন্নয়ন ও সামাজিক ক্ষমতায়ন” বিষয়ক প্রশিক্ষন পরির্দশন করেন কুড়িগ্রাম সদরের উপজেলা নির্বাহী অফিসার সাঈদা পারভীন। 

এ সময় তিনি প্রশিক্ষনের বিস্তারিত বিষয়সমুহ নিয়ে অংশগ্রহণকারীদের সাথে আলোচনা করেন ও অংশগ্রহনকারীরদের নিকট হতে প্রশিক্ষনের বিষয়ে জানতে চান। বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন যে, ”দেশের অর্ধেকেরও বেশী সংখ্যক মানুষ নারী আর তাদের  মূলস্রোতধারায় নিয়ে আসতে না পারলে কখনই টেকসই উন্নয়ন সম্ভব নয়। নারী-পুরুষ র্নিবিশেষে সবাইকে যার যার অবস্থান থেকে অবদান রাখতে হবে।” 

নির্যাতন মুক্ত পরিবেশ, নারী-পুরুষের সমতা, পারিবারিক কাজে পুরুষদের অংশগ্রহন, সিদ্ধান্ত গ্রহনে নারীর মতামত ও অপ্রচলিত কাজে নারীর অংশগ্রহন বৃদ্ধি সহ সকল কাজে জেন্ডার বৈষম্য দূর করে সমতা প্রতিষ্ঠিত করতে পারলে টেকসই ও সুষম উন্নয়ন সম্ভব হবে। এ ক্ষেত্রে সরকারের পাশাপাশি ব্র্যাকও উল্লেখ্যযোগ্য ভুমিকা পালন করছে বলে তিনি মতামত ব্যক্ত করেন এবং ব্র্যাকের কার্যক্রম পরিচালনায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহায়তার আশ্বাস প্রদান করেন। দিন ব্যাপি এ প্রশিক্ষনটি পরিচালনা করেন ব্র্যাক এর জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি কমসূচির আঞ্চলিক ব্যবস্থাপক মহসীন।

  প্রশিক্ষন শেষে উপজেলা নির্বাহী অফিসার আয়েশা আবেদ ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রম পরির্দশন করেন এবং এ সংক্রান্ত বিভিন্ন বিষয় সর্ম্পকে অবগত হন। পরির্দশনকালীন সময়ে আরো উপস্থিত ছিলেন ব্র্যাক এর কুড়িগ্রাম জেলা সমন্বয়ক সৈয়দ ফাহিদ হাসান, আয়েশা আবেদ ফাউন্ডেশন এর সেন্টার ম্যানেজার নাজির হোসেন, কর্মর্কতা বাকী বিল্লাহ ও হিসাব কর্মকর্তা মো. অতিক প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর