বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
ভারত থেকে পাইপলাইনে ৫ হাজার টন ডিজেল পৌঁছালো পার্বতীপুরে সভাপতি সফি খান, সাধারণ সম্পাদক মাহফুজার কুড়িগ্রাম প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে কমিটি ঘোষণা কুড়িগ্রামে অটোরিক্সার ধাক্কায় প্রাণ গেল বাই-সাইকেল আরোহীর জ্বালানি সংকট: দু’টি পেট্রোল পাম্প বন্ধ, ভোগান্তিতে কৃষক ও যানবাহন চালক রাজারহাটে একসঙ্গে তিন কন্যা সন্তানের জন্ম, মায়ের দুধের অভাব ও দারিদ্র্যে নবজাতকদের খাবার জোগাড়ই বড় চ্যালেঞ্জ ফাামিলি কার্ডের উদ্বোধন, সাড়ে ৩৭ হাজার নারী পাচ্ছে ফাামিলি কার্ড উলিপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা অনুষ্ঠিত আইএসডিই এর উদ্যোগে কিং সালমান মানবিক সহায়তায় ৬০ হাজার পরিবারে খাবার প্যাকেট বিতরণ অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে বদলগাছী উপজেলা প্রেসক্লাবের সদস্য উজ্জল বহিষ্কার উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
সংসদ নির্বাচন:
https://www.banglaconverter.org/election

নাইজেরিয়ায় জ্বালানি ট্যাঙ্কারে বিস্ফোরণ, ৯০ জনের মৃত্যু

প্রকাশের সময়: বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪

নাইজেরিয়ায় একটি জ্বালানি ট্যাঙ্কারে বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ৯০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ৫০ জন। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, দেশটির জিগাওয়া রাজ্যের তাউরা এলাকার একটি এক্সপ্রেসওয়েতে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে।-খবর তোলপাড়।

পুলিশের মুখপাত্র লাওয়ান আদামু তুর্কি বার্তা সংস্থা আনাদোলু নিউজ এজেন্সিকে বুধবার জানিয়েছেন, মঙ্গলবার মধ্যরাতে একটি বিশ্ববিদ্যালয়ের কাছে হাইওয়েতে ভ্রমণ করার সময় ট্যাঙ্কার চালক গাড়ির নিয়ন্ত্রণ হারানোর পরে জিগাওয়া রাজ্যে তাউরাতে ট্যাঙ্কারটি উল্টে যায়। এসময় কয়েক ডজন লোক জ্বালানি সংগ্রহ করতে গাড়িটির কাছে ছুটে আসে।

তিনি জানিয়েছেন, বিস্ফোরণের পর ভয়াবহ অগ্নিকাণ্ড শুরু হয়। মঙ্গলবার স্থানীয় সময় মধ্যরাত ৩টা ১৫ মিনিট পর্যন্ত আগুন জ্বলেছে।

তিনি আরও জানিয়েছেন, উল্টে যাওয়া ট্যাঙ্কার থেকে জ্বালানি সংগ্রহ করছিলেন স্থানীয় লোকজন। পরে এতে বিস্ফোরণের কারণে বড় ধরনের অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আর এতেই ঘটনাস্থলেই ৯০ জনের মৃত্যু হয়।

এর আগে গত মাসে উত্তর-মধ্য নাইজার রাজ্যে একটি জ্বালানি ট্যাঙ্কারের সঙ্গে অপর একটি ট্রাকের সংঘর্ষের পর বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ৪৮ জন নিহত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর