শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ১২:১৬ পূর্বাহ্ন
বিজ্ঞাপন দিন- নিজের এবং প্রতিষ্ঠানের প্রচার করুন:
আগামী ১০ ডিসেম্বর(বুধবার) পাক্ষিক ‘আলোকিত রাজারহাট’ এর বিশেষ সংখ্যা প্রকাশিত হবে। আপনি/আপনার প্রতিষ্ঠানের সারাদেশব্যাপী প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে পারেন। যোগাযোগ করুন পাক্ষিক ‘আলেকিত রাজারহাট’ ট্রাফিক মোড়, রাজারহাট অথবা ০১৭১৯০-২৬৭০০(প্রহলাদ মন্ডল সৈকত), ০১৭৩৭-১৬৯৪৬৩(দিপালী রানী রায়, ০১৩৪১-৯২৬৮২১(মোস্তফা কামাল)

রাজারহাটে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ভ্যাকসিন ক্যাম্পেইন বিষয়ক উপজেলা সমন্বয় সভা অনুষ্ঠিত

প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪

আব্দুল কুদ্দুস:

কুড়িগ্রামের রাজারহাটে জরায়মুখ ক্যান্সার প্রতিরোধে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ভ্যাকসিন ক্যাম্পেইন বিষয়ক উপজেলা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(১৭ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ও ভারপ্রাপ্ত ইউএনও মোঃ আশাদুল হক।

বিশেষ অতিথি ছিলেন রাজারহাট থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান, মাধ্যমিক একাডেমিক শিক্ষা কর্মকর্তা শোছাঃ আয়শা খাতুন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ শরিফ আহম্মদ, উপজেলা সমাজসেবার কর্মকর্তা মোঃ মশিউর রহমান ও প্রেসক্লাব রাজারহাটের সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত। সভায় বিনামুল্যে ৫ম(১০বছরÑ থেকে ৯ম(১৪বছর) শ্রেণিতে অধ্যয়নরত ছাত্রীদের বিনামূল্যে এইচপিভি টিকা প্রদানের জন্য সকলের সহযোগীতা কামনা করেন। আগামী ২৪ অক্টোবর রাজারহাট উপজেলাসহ এইচপিভি টিকা প্রদান কার্যক্রম শুরু করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর