বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
কুয়াশার সঙ্গে আসছে শৈত্যপ্রবাহ, বাড়বে দুর্ভেোগ ২৮ কুড়িগ্রাম-৪ আসনের “জামায়াতের প্রার্থীর বিরুদ্ধে” তথ্য গোপনের অভিযোগ উঠেছে বদলগাছী উপজেলা প্রেসক্লাবের অভিষেক মোটরসাইকেল কিনে না দেয়ায় গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করলো স্কুলছাত্র নড়াইলে ইট ভাটায় অভিযানে ২ লাখ টাকা জরিমানা নাগরিকদের ইরান ছাড়তে বলল ভারত ভূমিকম্পজনিত ক্ষয়ক্ষতি এড়াতে ১০ সুপারিশ দিরো এডাব ও ক্যাপস রাজারহাটে লাঠিয়ালের পাঠ সার্বজনীন মহাদেব মন্দিরে মহাদেব পূজা ও মিলন মেলা অনুষ্ঠিত রাজারহাটে গলায় রশি দিয়ে দুই সন্তানের জননীর আত্মহত্যা কু‌ড়িগ্রা‌মে ট্রা‌কের ধাক্কার সাবেক সেনা সদস্যর মৃত‌্যু, ছে‌লে আহত
শোকার্ত:

বাংলাদেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

প্রকাশের সময়: শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪

ঢাকাসহ বাংলাদেশের অন্যান্য অঞ্চলে ৪ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাত ১২টা ৪৩ মিনিটে এই ভূমিকম্পের ঘটনা ঘটে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ৪১ কিলোমিটার দক্ষিণে, যার গভীরতা ছিল ১০ কিলোমিটার। ঢাকা ছাড়াও চট্টগ্রাম ও বরিশাল বিভাগেও এই কম্পন অনুভূত হয়।-খবর তোলপাড়।

ভূমিকম্পটি অনুভূত হওয়া জেলাগুলোর মধ্যে রয়েছে: ঢাকা, মাদারীপুর, শরীয়তপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, চাঁদপুর, ফরিদপুর, লক্ষ্মীপুর, গাজীপুর, গোপালগঞ্জ, নড়াইল, ভোলা, কুমিল্লা, টাঙ্গাইল, ব্রাহ্মণবাড়িয়া, পিরোজপুর, যশোর, খুলনা, কিশোরগঞ্জ এবং সিরাজগঞ্জ।

সর্বশেষ ৬ সেপ্টেম্বর রংপুর ও আশপাশের এলাকায় একটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছিল। বিশেষজ্ঞরা জানিয়েছেন, ২০২৩ সালে বাংলাদেশে মোট ১১টি হালকা ও মাঝারি ভূমিকম্প হয়েছে, যদিও তাতে তেমন ক্ষতি হয়নি।

বাংলাদেশের ভূমিকম্প পরিস্থিতি গত কয়েক মাসে বিভিন্ন সময়ে লক্ষ্য করা গেছে, যার মধ্যে উল্লেখযোগ্য ভূমিকম্পগুলোর মধ্যে ১৪ ফেব্রুয়ারি, ১৬ জুন এবং ২৯ আগস্টের ভূমিকম্পগুলো অন্তর্ভুক্ত। সাম্প্রতিক ভূমিকম্পের ঘটনায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর