রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
প্রেসক্লাব রাজারহাটের আয়োজনে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত কুড়িগ্রাম ও রাজারহাটে হঠাৎ শিলাবৃষ্টি, ফসল নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে ৫০ ঘণ্টা আলোচনায় খরচ হবে ৮১ কোটি ৭০ লাখ টাকা রংপুরসহ ৫ সিটিতে প্রশাসক নিয়োগ সোনাহাট ব্রীজে গাড়ি প্রতি ১০ টনের অধিক মালামাল বোঝাইয়ের নিষেধাজ্ঞা মানছে না কেউ ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতা র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান তিস্তা নদী শাসন ও মহাপরিকল্পনার মাধ্যমে এটিকে নিয়ন্ত্রণ করার উদ্যোগ নেয়া হবে জানিয়েছে মন্ত্রী আসাদুল হাবিব দুলু নিজ হাতে ঝাঁড়ু দিয়ে পরিষ্কার করে ‘ক্লিনিং স্যাটারডে’ পালন করলেন রাজারহাট ইউএনও রাজারহাটে হিন্দু ছাত্রীকে শ্লীলতাহানি, অভিযুক্ত স্কুল শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের লঘুচাপের বর্ধিতাংশের প্রভাব: ৫ দিন দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির আভাস
সংসদ নির্বাচন:
https://www.banglaconverter.org/election

রাজারহাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪টি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত

প্রকাশের সময়: সোমবার, ২১ অক্টোবর, ২০২৪

প্রহলাদ মন্ডল সৈকত:

কুড়িগ্রামের রাজারহাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানের ৭লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

ক্ষতিগ্রস্থ দোকান মালিকরা জানান, গত রোববার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে উমর মজিদ ইউনিয়নের ফরকেরহাট বাজারের নুর আলম সিদ্দিক হিরোর কম্পিউটারের দোকানে আগুনের সূত্রপাত হয়। ব্যবসায়ীরা আগুন দেখে চিৎকার দিলে এলাকাবাসীরা ছুটে এসে আগুন নিভানোর চেষ্টা চালায়।এরই মধ্যে আগুনের লেলিহান শিখায় পুরো দোকান প্রজ্বলিত হয়ে পাশের মঞ্জরুল ইসলাম মঞ্জু মিয়া, নুর ইসলাম মিয়া, ওসমান গনি বাবুও রুহানির ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লেগে যায়।

খবর পেয়ে রাজারহাট ফায়ার সার্ভিস স্টেশনের অগ্নি নির্বাপন বাহিনীরা ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহযোগীয় প্রায় ১ঘন্টা পর আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে। অগ্নিকান্ডে নুর আলম সিদ্দিক হিরোর কম্পিউটার দোকানে কয়েকটি ল্যাপটপ সহ প্রায় পাঁচ লক্ষাধিক টাকার মালামাল, ওসমান গনি বাবুর ওষুধের দোকানে প্রায় ৫০ হাজার, নুর ইসলাম মিয়ার গবাদিপশুর ওষুধের দোকানে প্রায় ৬০ হাজার ও রুহানির মাছের খাদ্য ও ওষুধের দোকানে ১লাখ টাকার মালামাল ভস্মিভূত হয়। এতে প্রায় ৭ লক্ষাধিক টাকার মালামাল ভস্মীভূত হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে রাজারহাট ফায়ার সার্ভিসের লিডার মোঃ আখতারুজ্জামান সওদাগর জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর