
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টে টস জিতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ দল। মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম নামেন ওপেনিংয়ে। তবে প্রোটিয়াদের বিপক্ষে শুরুতেই ৪০ রানে ৪ উইকেট হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ।
সোমবার (২১ অক্টোবর) শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্টে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।-খবর তোলপাড়।
প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৯. ওভারে ৫ উইকেট হারিয়ে ৪৫ রান। দক্ষিণ আফ্রিকার বোলারদের তোপের মুখে সাজঘরে ফিরেছেন সাদমান ইসলাম, মুমিনুল হক ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন দাস।
খেলার শুরুতেই ব্যাটিং ব্যর্থতার আভাস দেন শান্তরা।
প্রধান সম্পাদক- দিপালী রানী রায়
খামারবাড়ী, ফার্মগেট ঢাকা-১২১৫ ও ট্রাফিক মোড়, রাজারহাট-৫৬১০ থেকে প্রকাশিত। মোবাইল - ০১৭৭৩৩৭৪৩৬২, ০১৩০৩০৩৩৩৭১, নিউজ ইমেইল- dailytolpernews@gmail.com, বিজ্ঞাপন- prohaladsaikot@gmail.com