মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম
রাজারহাটে আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস’২০২৫ পালিত রাজারহাটে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস রাজারহাটে চাইল্ড নট ব্রাইড প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত স্ত্রীসহ মুক্তিযোদ্ধা হত্যা, অজ্ঞাতনামাদের আসামি করে মামলা কুড়িগ্রামে ফিস্টুলা নির্মূল বিষয়ে সাংবাদিকদের কর্মশালা ফুলবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ধান বীজ ও সার বিতরণ রাজারহাটে তিস্তার চরাঞ্চলের ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ শিক্ষকরা সাংবাদিকতা ও ওকলাতি করতে পারবে না সংশোধিত এমপিও নীতিমালা প্রকাশ কুড়িগ্রামে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর শুভ উদ্বোধন ‘অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ ত্রয়োদশ সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার লক্ষে সকলের সহযোগীতা চাইলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ
বিজ্ঞাপন দিন- নিজের এবং প্রতিষ্ঠানের প্রচার করুন:
আগামী ১০ ডিসেম্বর(বুধবার) পাক্ষিক ‘আলোকিত রাজারহাট’ এর বিশেষ সংখ্যা প্রকাশিত হবে। আপনি/আপনার প্রতিষ্ঠানের সারাদেশব্যাপী প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে পারেন। যোগাযোগ করুন পাক্ষিক ‘আলেকিত রাজারহাট’ ট্রাফিক মোড়, রাজারহাট অথবা ০১৭১৯০-২৬৭০০(প্রহলাদ মন্ডল সৈকত), ০১৭৩৭-১৬৯৪৬৩(দিপালী রানী রায়, ০১৩৪১-৯২৬৮২১(মোস্তফা কামাল)

পরীক্ষার ফলাফল বাতিলের দাবি, সচিবালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, আটক ৫৩

প্রকাশের সময়: বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪

ফলাফল বাতিলের দাবিতে এইচএসসি পরীক্ষার্থীরা সচিবালয় ঢুকে পড়লে তাদের লাঠিচার্জ করে বের করে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ সময় সেনাবাহিনী ও পুলিশের ব্যাপক লাঠিচার্জে তারা যে যার মতো পালিয়ে যান।

বুধবার (২৩ অক্টোবর) বিকেল ৩টার দিকে তারা সচিবালয়ে ঢুকে পড়েন। পরে শিক্ষার্থীরা ৬ নম্বর ভবনের সামনে অবস্থান নেন।-খবর তোলপাড়।

এদিকে, সচিবালয়ে ঢুকে পড়া শিক্ষার্থীদের মধ্যে ৫৩ জন শিক্ষার্থীকে আটক করা হয়েছে। পুলিশের দুটি প্রিজনভ্যানে তাদের তোলা হয়েছে। বিকেল ৩টা ৫০ মিনিটে তাদের আটক করা হয়।

একজন শিক্ষার্থী বলেন, তারা বৈষম্যহীন এইচএসসি পরীক্ষার ফলাফল চান। পাশাপাশি বিভিন্ন বোর্ডে তাদের ওপর যে হামলা হয়েছে, তার বিচার চান। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন। একপর্যায়ে পুলিশ ধাওয়া দেয়। এ সময় বিক্ষোভকারী শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায়।

বিক্ষোভকারী শিক্ষার্থীদের সচিবালয়ের ভেতর থেকে বের করে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

তাদের আলোচনার মাধ্যমে বিষয়টি মীমাংসা করার কথা বলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ওই সময় শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। তারা ‘আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই; উই ওয়ান্ট জাস্টিস; মুগ্ধের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই; তুমি কে আমি কে ছাত্র-ছাত্র; আপস না সংগ্রাম, সংগ্রাম-সংগ্রাম’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

শিক্ষার্থীরা বলেন, আমরা সমতার ভিত্তিতে ফলাফল চাই। বোর্ড থেকে কাউকে ভালো ফলাফল দেয়া হয়েছে আর কাউকে খারাপ। অথচ আমরা ভালো লিখেছি। আমরা চাই দ্রুত সময়ে এই ফলাফল বাতিল করে বঞ্চিতদের পুনরায় মূল্যায়ন করা হোক।

এর আগে ২০ অক্টোবর একই দাবিতে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ভেতরে ঢুকে বিক্ষোভ করেন একদল শিক্ষার্থী। সেদিন শিক্ষার্থীরা বলেন, কর্মসূচি চলাকালে তাদের ওপর হামলা হয়েছে। হামলায় কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। অন্যদিকে বোর্ডের কর্মকর্তারা বলেন, শিক্ষার্থীরা বোর্ডের চেয়ারম্যানের কক্ষে, এমনকি কক্ষের সামনেও ভাঙচুর চালান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর