বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম
কুয়াশার সঙ্গে আসছে শৈত্যপ্রবাহ, বাড়বে দুর্ভেোগ ২৮ কুড়িগ্রাম-৪ আসনের “জামায়াতের প্রার্থীর বিরুদ্ধে” তথ্য গোপনের অভিযোগ উঠেছে বদলগাছী উপজেলা প্রেসক্লাবের অভিষেক মোটরসাইকেল কিনে না দেয়ায় গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করলো স্কুলছাত্র নড়াইলে ইট ভাটায় অভিযানে ২ লাখ টাকা জরিমানা নাগরিকদের ইরান ছাড়তে বলল ভারত ভূমিকম্পজনিত ক্ষয়ক্ষতি এড়াতে ১০ সুপারিশ দিরো এডাব ও ক্যাপস রাজারহাটে লাঠিয়ালের পাঠ সার্বজনীন মহাদেব মন্দিরে মহাদেব পূজা ও মিলন মেলা অনুষ্ঠিত রাজারহাটে গলায় রশি দিয়ে দুই সন্তানের জননীর আত্মহত্যা কু‌ড়িগ্রা‌মে ট্রা‌কের ধাক্কার সাবেক সেনা সদস্যর মৃত‌্যু, ছে‌লে আহত
শোকার্ত:

কুড়িগ্রামের ইউনিয়ন ভূমি অফিসে চুরি ও আগুন, ২জন গ্রেফতার

প্রকাশের সময়: রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪

হুমায়ুন কবির সূর্য:

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বল্লভের খাষ ইউনিয়ন ভূমি অফিসে চুরি ও আগুন দেয়ার ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে কচাকাটা থানা পুলিশ। এসময় চুরি হওয়া মালামাল উদ্ধার করাও হয়।

গ্রেফতারকৃতরা হলো বল্লভের খাষ ইউনিয়নের মাদারগঞ্জ বাজার এলাকার মকবুল হোসেনের ছেলে আরিফ হোসেন ও একই ইউনিয়নের গাবতলা ডাক্তার পাড়ার মৃত নুর ইসলামের ছেলে বাবু মিয়া।

পুলিশ সূত্রে জানা যায়,রবিবার ভোর রাতে গ্রেফতার দুইজন বল্লভের খাষ ইউনিয়ন ভূমি অফিসে ঢুকে একটি পানির পাম্প চুরি করে। এসময় তারা অফিসেরে ভিতরে আগুন লাগিয়ে দেয়। এতে রেজিষ্টার-২ বহি ১২টি, রেজিষ্টার-১২বহি ১টি সহ বেশকিছু নামজারী নথিপত্র পুড়ে যায়। পরে স্থানীয়রা আগুন নেভাতে সক্ষম হয়। ঘটনার পরে পুলিশ অভিযান চালিয়ে রবিবার দুপুরে দুইজনকে গ্রেফতার করে।

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, ভোরে খবর পাওয়া মাত্র পুলিশ ঘটনাস্থলে যায়। দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে জড়িত দুইজনকে আটক করা হয়। তাদের দেয়া তথ্যে চুরি যাওয়া পানি পাম্প উদ্ধার করা হয়।পরে তাদের নামে মামলা দেয়া হয়।

নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী কর্মকর্তা সিব্বির আহম্মেদ জানান, আগুন দেয়ার ফলে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে। এ ব্যাপারে আইনি ব্যাবস্থা গ্রহন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর