শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই প্রতিশোধ নয়, সহনশীলতাই সমৃদ্ধ বাংলাদেশের পথ জানালো বাংলাদেশের প্রধানমন্ত্রী অধস্তন আদালতে ৪০ লাখের বেশি মামলা মব জাস্টিসে ‘জিরো টলারেন্স’: ডা. জাহেদ বৈদ্যেরবাজারে তরুনের অভিযান গ্রন্থাগারের বাংলা নববর্ষ উদযাপন বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন, আনন্দ শোভাযাত্রায় হাজারও মানুষের ঢল BTCL জিপন ব্রডব্যান্ড ইন্টারনেট ফ্রি রাউটারসহ সংযোগ নেওয়ার নিয়ম(অনলাইন আবেদন) দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী সুবিধাবঞ্চিত শিশুরা পেলো স্কুল পোশাক ও ব্যাগ
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

ফ্যাসিবাদ চিরতরে নির্মূলে দুর্বার প্রতিরোধ গড়ে তুলতে হবে জানালো ফখরুল

প্রকাশের সময়: রবিবার, ৩ নভেম্বর, ২০২৪

আগামী দিনে যাতে ফ্যাসিস্টরা ফিরে আসতে না পারে সেই দিকে খেয়াল রাখার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এদের চিরতরে নির্মূলে দুর্বার প্রতিরোধ গড়ে তুলতে হবে।-খবর তোলপাড়।

রবিবার (৩ নভেম্বর) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত সাংবাদিকদের এ কথা বলেন তিনি। চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের দায়িত্ব গ্রহণ উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়।

ফখরুল বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশনে জনপ্রিয় নেতা ভোটে প্রতিযোগিতা করে জয়ী হয়েছিলেন, কিন্তু আওয়ামী লীগের ফ্যাসিস্টরা জোরপূর্বক ভাবে সেই ফলাফল কেড়ে নিয়েছিল।

বিচার বিভাগকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, বিচার বিভাগ ন্যায়বিচারের মাধ্যমে ডা. শাহাদাতকে নির্বাচিত ঘোষণা করেছে। আদালতের রায় মেনে চট্টগ্রাম সিটি মেয়র হিসেবে শপথ গ্রহণের ব্যবস্থা করায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানাই।

ফ্যাসিস্টরা যাতে আগামীতে ফিরে আসতে না পারে উল্লেখ করে তিনি বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিস্টদের বিদায় জানানো হয়েছে। আগামী দিনগুলোতে যাতে ফ্যাসিস্টরা ফিরে আসতে না পারে, জনগণের দুর্বার প্রতিরোধের মাধ্যমে ফ্যাসিবাদ যেন চিরতরে নির্মূল হয়।

নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয় যেন সেই প্রত্যাশা সবার বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম।

শ্রদ্ধা নিবেদনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলসহ চট্টগ্রাম বিএনপি মহানগর ও বিভাগীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর