শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ১২:০৯ পূর্বাহ্ন
বিজ্ঞাপন দিন- নিজের এবং প্রতিষ্ঠানের প্রচার করুন:
আগামী ১০ ডিসেম্বর(বুধবার) পাক্ষিক ‘আলোকিত রাজারহাট’ এর বিশেষ সংখ্যা প্রকাশিত হবে। আপনি/আপনার প্রতিষ্ঠানের সারাদেশব্যাপী প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে পারেন। যোগাযোগ করুন পাক্ষিক ‘আলেকিত রাজারহাট’ ট্রাফিক মোড়, রাজারহাট অথবা ০১৭১৯০-২৬৭০০(প্রহলাদ মন্ডল সৈকত), ০১৭৩৭-১৬৯৪৬৩(দিপালী রানী রায়, ০১৩৪১-৯২৬৮২১(মোস্তফা কামাল)

বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের সময়সূচি ঘোষনা

প্রকাশের সময়: রবিবার, ৩ নভেম্বর, ২০২৪

নারী টি-টোয়েন্ট বিশ্বকাপ খেলে গেল মাসেই দেশে ফিরেছিল বাংলাদেশ দল। সেখানে গিয়ে গ্রুপ পর্বই পেরোতে ব্যর্থ হয়েছিল নিগার সুলতানা জ্যোতির দল। এরপর থেকেই মাঠের ক্রিকেটে নেই বাংলাদেশের মেয়েরা। এবার ঘরের মাটিতে আয়ারল্যান্ড নারী দলের বিপক্ষে ৩ ওয়ানডে এবং ৩ টি-টোয়েন্টি ম্যাচ খেলতে যাচ্ছে জ্যোতিরা।-খবর তোলপাড়।

আজ রবিবার সিরিজের সময়সূচি নিশ্চিত করেছে বিসিবি। দুই ভেন্যুতে হবে সিরিজের আয়োজন। তবে সব ম্যাচই রাখা হয়েছে দিনের আলোয়।

ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে আয়ারল্যান্ডের বিপক্ষে নারীদের হোম সিরিজ। সবকটা ওয়ানডে হবে সকাল ১০ টায়। ২৭ নভেম্বর হবে প্রথম ম্যাচ। এরপর ৩০ নভেম্বর এবং ২ ডিসেম্বর হবে সিরিজের বাকি দুই ওয়ানডে। সবকটা ম্যাচের ভেন্যু শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে।

ওয়ানডে সিরিজ শেষ করে টি-টোয়েন্টির জন্য দুই দল উড়াল দেবে সিলেটে। সেখানে ৫ ডিসেম্বর, ৭ ডিসেম্বর এবং ৯ ডিসেম্বর হবে সংক্ষিপ্ত ভার্সনের সিরিজ। তিনটি ম্যাচই শুরু হবে দুপুর ২ টায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর