বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১১:৪০ অপরাহ্ন
বিজ্ঞাপন দিন- নিজের এবং প্রতিষ্ঠানের প্রচার করুন:
আগামী ১০ ডিসেম্বর(বুধবার) পাক্ষিক ‘আলোকিত রাজারহাট’ এর বিশেষ সংখ্যা প্রকাশিত হবে। আপনি/আপনার প্রতিষ্ঠানের সারাদেশব্যাপী প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে পারেন। যোগাযোগ করুন পাক্ষিক ‘আলেকিত রাজারহাট’ ট্রাফিক মোড়, রাজারহাট অথবা ০১৭১৯০-২৬৭০০(প্রহলাদ মন্ডল সৈকত), ০১৭৩৭-১৬৯৪৬৩(দিপালী রানী রায়, ০১৩৪১-৯২৬৮২১(মোস্তফা কামাল)

রাজারহাটে কমিউনিস্ট পার্টির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশের সময়: মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪

প্রহলাদ মন্ডল সৈকত:

কুড়িগ্রামের রাজারহাটে ‘শোষন বৈষমীবিরোধী গণতন্ত্র জাগরণ যাত্রা’ শ্লোগান নিয়ে কমিউনিস্ট পার্টির বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

মঙ্গলবার(৫অক্টোবর) সকাল সাড়ে ১১টায় হাসপাতাল রোড রেলগেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে রাজারহাট বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ওই রেলগেটে মিলিত হয়ে এক সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড উপেন্দ্র নাথ রায়, সাধারণ সম্পাদক আক্তারুল ইসালাম রাজু, কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড সুব্রতা রায়, জেলা কমিটির সদস্য কমরেড নুর মোহাম্মদ আনসার, জেলা কমিটির সদস্য দেলোয়ার হোসেন, উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড অমরেন্দ্র নাথ রায়, সাধারণ সম্পাদক কমরেড পরেশ চন্দ্র রায় ও কমরেড হযরত আলী প্রমূখ।

সমাবেশে বক্তারা দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, সংখানুপাতিক আসন নির্বাচন ব্যবস্থা, অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠন ও দ্রুত নির্বাচন সম্পন্ন করার বিষয়ে ব্যাপক আলোকপাত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর