শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই প্রতিশোধ নয়, সহনশীলতাই সমৃদ্ধ বাংলাদেশের পথ জানালো বাংলাদেশের প্রধানমন্ত্রী অধস্তন আদালতে ৪০ লাখের বেশি মামলা মব জাস্টিসে ‘জিরো টলারেন্স’: ডা. জাহেদ বৈদ্যেরবাজারে তরুনের অভিযান গ্রন্থাগারের বাংলা নববর্ষ উদযাপন বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন, আনন্দ শোভাযাত্রায় হাজারও মানুষের ঢল BTCL জিপন ব্রডব্যান্ড ইন্টারনেট ফ্রি রাউটারসহ সংযোগ নেওয়ার নিয়ম(অনলাইন আবেদন) দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী সুবিধাবঞ্চিত শিশুরা পেলো স্কুল পোশাক ও ব্যাগ
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

জম্মু ও কাশ্মীর বিধানসভায় তুমুল হাতাহাতি

প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪

জম্মু ও কাশ্মীর বিধানসভায় ফের উত্তেজনার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সকালে বিধানসভায় তুমুল হাতাহাতি, চিৎকার, স্লোগান এবং হট্টগোলের মধ্যে ঘটে গেল এমন একটি ঘটনা, যা সাম্প্রতিক রাজনীতির চরম প্রতিফলন। অধিবেশন চলাকালে হাতাহাতিতে জড়িয়ে পড়েন ক্ষমতাসীন ও বিরোধী দলের সদস্যরা।

বৃহস্পতিবার ৭ নভেম্বর ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার এক প্রতিবেদনে এ তথ্য জানায়।-খবর তোলপাড়।

প্রতিবেদনে বলা হয়েছে, অনুচ্ছেদ ৩৭০ নিয়ে বিধানসভায় উত্তেজনা দেখা দিয়েছে। এ সময় ক্ষমতাসীন ও বিরোধী দলের সদস্যরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। পরে নিরাপত্তারক্ষীদের হস্তক্ষেপে পরিস্থিতিতে স্বাভাবিক হয়েছে।

একটি পোস্টারকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হয়েছে। বৃহস্পতিবার সকালে অধিবেশন শুরু হলে বারামুলার সংসদ সদস্য ইঞ্জিনিয়ার রশিদের ভাই তথা আওয়ামি ইত্তেহাদ পার্টির বিধায়ক খুরশিদ আহমেদ শেখ অনুচ্ছেদ ৩৭০-এর সমর্থনে একটি পোস্টার তুলে ধরেন। তার এ পোস্টারে বিরোধী দলনেতা আপত্তি জানান। এরপর তারা বিভিন্ন স্লোগান দেন। ফলে বিরোধী ও ক্ষমতাসীন দলের সদস্যদের মধ্যে প্রথমে ধস্তাধস্তি ও পরে হাতাহাতি লেগে যায়।

বিজেপির অভিযোগ, ওই বিধায়কের পাশে জম্মু ও কাশ্মীরের শাসকদল ন্যাশনাল কনফারেন্স (এনসি) এবং কংগ্রেস দাঁড়িয়েছে। এ সময় সেখানকার বিজেপি সভাপতি রবীন্দ্র রায়না জোটকে আক্রমণ করে বলেন, ওরা পাকিস্তানের হাত শক্ত করছে। জঙ্গিদের সঙ্গে হাত মিলিয়েছে।

আনন্দবাজার জানিয়েছে, বুধবার (৬ নভেম্বর) জম্মু ও কাশ্মীরে ফের অনুচ্ছেদ ৩৭০ ফেরাতে চেয়ে বিধানসভায় প্রস্তাব পাশ হয়। এ প্রস্তাব পেশ করার সঙ্গে সঙ্গে ন্যাশনাল কনফারেন্স (এনসি) হট্টগোল শুরু করে। এছাড়া প্রস্তাবের বিরোধিতা করেন বিজেপির বিধায়করা। পরে ধ্বণিভোটে এ প্রস্তাব পাস করা হয়।

উল্লেখ্য, দীর্ঘ ছয় বছর পর গত সোমবার জম্মু ও কাশ্মীর বিধানসভায় অধিবেশন বসে। প্রথম দিনের অধিবেশনে অনুচ্ছেদ বাতিল নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়। মেহবুবা মুফতির দল পিপলস ডেমোক্রেটিক পার্টির (পিডিপি) বিধায়ক ওয়াহিদ পাররা অনুচ্ছেদ ৩৭০ বাতিলের বিরুদ্ধে প্রস্তাব পেশ করেন। এরপরই বিজেপির বিধায়করা হট্টগোল করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর