সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম
পিরোজপুর পুলিশের অভিযানে ২২টি মোবাইল ও বিকাশ প্রতারণার ১৮ হাজার টাকা উদ্ধার ফেনীর দাগনভূঞায় অটোরিকশা চালকের লাশ উদ্ধার নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে স্থানীয় ব্যবসায়িকদের সাথে সংবেদনশীলতা সভা অনুষ্ঠিত নড়াইলে অভিযান চলাকালে নদীতে অবৈধ জাল জব্দ করে বিনষ্ট রাজারহাটে কৃষি জমির উপরিভাগের মাটি কেটে নেয়ায় জিএমবি ইটভাটার মালিকের ৪লাখ টাকা জরিমানা আদায় রংপুর রিজিয়নে সীমান্ত নিরাপত্তায় বিজিবির সাফল্য সাড়ে ৭ কোটি টাকার মাদক ও চোরাচালান পণ্য আটক কুড়িগ্রামে তিন সন্তানের জননীর গলাকাটা লাশ উদ্ধার, স্বামী পলাতক রৌমারী সীমান্তে গুলির পর এক যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ ‘লাগামহীন’ আগ্নেয়াস্ত্র, কথায় কথায় গুলি, আতঙ্কে নেতা-কর্মী দ্বিতীয় বিয়ে করতে স্ত্রীর অনুমতি লাগবে না: বাংলাদেশের হাইকোর্ট
শোকার্ত:

বর্ষীয়ান সাংবাদিক শফিক রেহমানও আওয়ামী ছোবল থেকে রক্ষা পায়নি জানিয়েছে রিজভী

প্রকাশের সময়: সোমবার, ১১ নভেম্বর, ২০২৪

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শফিক রেহমান একজন বর্ষীয়ান সাংবাদিক। ৯০ বছর বয়সেও যিনি দেশ ও গণতন্ত্রের জন্য যে অবদান রেখেছেন জাতির কাছে তা চির স্মরণীয় হয়ে থাকবে।

তিনি বলেন, আওয়ামী ফ্যাসিবাদের কাছে কোনো শ্রেণীর মানুষই রেহাই পায়নি। এই বর্ষীয়ান সাংবাদিক শফিক রেহমানও তাদের ছোবল থেকে রক্ষা পায়নি। শুধুমাত্র গণতন্ত্র পুনরুদ্ধারের কথা বলাতে অন্যায়ের প্রতিবাদ করাতে এই বৃদ্ধ বয়সেও তাকে কারাগারে নিয়েছে পতিত আওয়ামী স্বৈরশাসক। শুধু তাই নয়, তাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিলো। –খবর তোলপাড়।

সোমবার (১১ নভেম্বর) বিকেলে প্রখ্যাত সাংবাদিক শফিক রেহমানের ৯০তম জন্মদিন উপলক্ষে তার ইস্কাটনস্থ বাসভবনে তাকে ফুলেল শুভেচ্ছা জানাতে গিয়ে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, আওয়ামী লীগ কখনই ভিন্নমত সহ্য করতে পারে না। কোনো রাজনৈতিক দল যদি প্রতিবাদ করে তাহলে সে দলের নেতাকর্মীদের বিরুদ্ধে শুরু করে দমন-পীড়ন। কোনো গণমাধ্যম যদি সত্য কথা তুলে ধরে তাহলে বন্ধ করে দেওয়া হয় সে গণমাধ্যম। আর কোনো সাংবাদিক কলমের মাধ্যমে সত্য তুলে ধরার চেষ্টা করে তাহলে তো আর রক্ষাই নেই, হয় খুন, না হয় গুম অথবা দেশত্যাগে বাধ্য করা হয়।

এসময় বিএনপির সহ অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, জাসাস নেতা জাহিদুল ইসলাম হিটু, মানব সেবা সংঘের সভাপতি সঞ্জয় দে রিপন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর